দক্ষিণ ভারতের রাজনৈতিক মানচিত্রে এক বড়সড়ো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেল। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন থলপতি বিজয়। সিনেমার পর্দা থেকে এবার সরাসরি রাজনৈতিক মঞ্চে এসে নিজের আধিপত্য বিস্তার করেছেন। তার দল টিভিকে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ১৩৭ টি আসন জিতে সকলকে চমকে দিয়েছেন। যদিও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তবুও সরকার গঠনের দিকে অনেকটাই এগিয়ে রয়েছে তারা। এই ফলাফলের পর সমগ্র তামিলনাড়ু জুড়ে বিজয়ের সমার্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তুমুল পর্যায়ে। সকলেই রাস্তায় নেমে উদযাপন শুরু করে দিয়েছেন। আর এই জয়ের উদযাপন নাইট শিবিরেও দেখা গিয়েছে।
বিজয়ের জয়ে খুশি বরুণ

কলকাতা নাইট রাইডার্স এর অন্যতম বোলার বরুন চক্রবর্তীও (Varun Chakravarthy) এই জয়ের উদযাপন করছেন। বরুণ তার ইনস্টাগ্রামে অনেক দিনের একটি পুরনো ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ আন্না ‘। তামিল ভাষায় যার অর্থ বড় ভাই। এই ছোট্ট একটি শব্দ ব্যবহার করে বরুণ বিজয়ের প্রতি শ্রদ্ধেয় জ্ঞাপন করেছেন। এমনকি বহুবার তিনি জানিয়েছেন যে বিজয় তার অনুপ্রেরণা। ২০২০ সালে একবার বরুন বিজয়ের সঙ্গে দেখা করেছিলেন সেই পুরনো স্মৃতিই আবার নতুন করে তুলে ধরলেন এই ছবির মাধ্যমে। এবং ছবিটিও বিজয়ের ‘মাস্টার’ সিনেমার অনুকরণে তৈরি। তার হাতের ট্যাটু সেই ভালোবাসারই ফল। এতদিন ধরে ডিএমকে (DMK) এবং এআইএডিএমকের আধিপত্য ছিল তামিলনাড়ুতে।
📲 Instagram Story of Varun Chakaravarthy :
– He is congratulating Thalapathy Vijay on winning the Tamil Nadu election. pic.twitter.com/FOUrXWl9Jj
— KKR Karavan (@KkrKaravan) May 4, 2026
টিভিকে সেই জোট ভেঙে দিয়েছে এক মুহূর্তেই। রাজনৈতিক ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ডিএমকে পেয়েছে ৭৪ টি আসন এবং এআইএডিএমকে পেয়েছে ৫২ টি আসন। কংগ্রেস ইতিমধ্যেই টিভিকের সঙ্গে জোট বাঁধতে চাইছে। আর সেটাই যদি হয় তাহলে আগামী দিনে দক্ষিণ ভারতের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় মুখ হয়ে উঠবেন বিজয়। অন্যদিকে বরুণ চক্রবর্তীর কথা বলতে গেলে, চলতি আইপিএলে প্রথম ৩ ম্যাচে উইকেটের খাতা খোলেনি বরুণের, তবে শেষ ৪ ম্যাচে ১০ উইকেট তুলে নিয়েছেন বরুণ। রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের সেরাও হয়েছেন বরুণ। তাঁর চলতি ফর্ম আগামী দিনে দলের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে।