চলতি IPL-এর মাঝে জল্পনা, হার্দিক পান্ডিয়াকে ছাড়তে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স !! 1

সোমবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস (MI vs LSG) ম্যাচ শুরুর আগেই আইপিএল ২০২৬-এর মঞ্চে এক নাটকীয় চমকের সৃষ্টি হয়। মুম্বাই ইন্ডিয়ান্স দলের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) হঠাৎই একাদশের বাইরে থাকায় এবং টসে সূর্যকুমার যাদবকে নেতৃত্ব দিতে দেখা গেলে ভক্তদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। প্রথমদিকে জানা যায়, হার্দিক অসুস্থ বোধ করছিলেন। তবে ম্যাচ শেষে সতীর্থ রায়ান রিকেলটন জানান, আসলে পিঠের পেশিতে টান (ব্যাক স্প্যাজম) লেগেছিল এই অলরাউন্ডারের। চোটের মাত্রা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা না গেলেও, দ্রুত দলে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

হার্দিক পান্ডিয়াকে ছাড়তে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স

হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

এদিকে, দলে কিছু পরিবর্তনও লক্ষ্য করা যায়। রোহিত শর্মা আবার একাদশে ফেরেন এবং মুম্বইয়ের হয়ে ম্যাচ উইনিং ইনিংসও খেলেন। ম্যাচের দিকে নজর দিলে, প্রথমে ব্যাট করে লখনউ বিশাল ২২৮ রানের লক্ষ্য দাঁড় করায়। যেখানে, নিকোলাস পুরান মাত্র ২১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। সঙ্গে মিচেল মার্শর ৪৪ এবং হিম্মত সিংয়ের অপরাজিত ৪০ রানের অবদান দলকে বড় সংগ্রহ গড়তে সাহায্য করে। তবে রান তাড়ায় দুর্দান্ত জুটি গড়ে তোলেন রিকেলটন ও রোহিত। রিকেলটন করেন ৩২ বলে ৮৩ রান, আর রোহিত খেলেন ৪৪ বলে ৮৪ রানের দারুণ ইনিংস। তাদের ১৪৩ রানের জুটিতে মুম্বাই মাত্র ১৮.৪ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্স ৩ জয় ও ৭ হারে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস ২ জয় ও ৭ হারে তলানিতে অবস্থান করছে।

Read More: “প্লাস্টিক অধিনায়ক..”, মুম্বাইয়ের বিপর্যয়ের মুখে হার্দিক পান্ডিয়াকে নিয়ে তীব্র কটাক্ষ প্রাক্তন তারকার !!

সূত্রের দাবি, হার্দিক পান্ডিয়া বর্তমানে খুব ভালো মানসিক অবস্থায় নেই। এই কারণে, মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট তাকে কিছুদিন বিশ্রাম নিয়ে সতেজ হয়ে মাঠে ফেরার পরামর্শ দিয়েছে। এমনও শোনা যাচ্ছে যে, হার্দিক পান্ডিয়া এই মৌসুমের বাকি অংশে দলের হয়ে নাও খেলতে পারেন। সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব গ্রহণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, এমন খবরও রয়েছে যে আগামী বছর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব স্থায়ীভাবে পরিবর্তিত হতে পারে, এবং হার্দিক পান্ডিয়ার জায়গায় সূর্যকুমার যাদব নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হতে পারেন।

Read Also: বাংলায় প্রথমবারের মতো সরকার গড়ছে BJP, ক্রীড়ামন্ত্রীর পদে প্রাক্তন তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *