আইপিএলের (IPL 2026) প্লে অফে পৌঁছানোর লড়াইয়ে বর্তমানে ক্রিকেট ভক্তদের চোখ রয়েছে। প্রথম দিকে একের পর গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হলেও ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। শেষ চারে পৌঁছানোর স্বপ্ন দেখাচ্ছেন প্যাট কামিন্স (Pat Cummins)। অন্যদিকে পাঞ্জাব কিংস (Punjab Kings) এখনও পর্যন্ত চলতি আইপিএলের অন্যতম সফল দল। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। এইরকম পরিস্থিতিতে দুই পয়েন্ট দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। আজ পাঞ্জাব এবং হায়দ্রাবাদ একাদশে গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে মাঠে নামল।
Read Also: “শিল্পে মুড়ে যাবে বাংলা..”, BJP সরকার গড়তেই আশাবাদী লখনউয়ের মালিক সঞ্জিব গোয়েঙ্কা !!
IPL ম্যাচের সময়সূচি-

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস
ম্যাচ: ৪৯
তারিখ: ০৬/০৫/২০২৬
ভেন্যু: রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
SRH vs PBKS Match Preview-

সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম চার ম্যাচের মধ্যে ৩ ম্যাচে হারের সম্মুখীন হয়ে এই বছর আইপিএলে যাত্রা শুরু করেছিল। তবে এরপর ৫ ম্যাচ ধারাবাহিকভাবে জয় ছিনিয়ে নিয়ে ঘুরে দাঁড়ায় তারা। কিন্তু শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে ৭ উইকেটে পরাজিত হয়েছে হায়দ্রাবাদ। ম্যাচে ট্রাভিস হেড (Travis Head) এবং ঈশান কিষাণের (Ishan Kishan) ব্যাটিং’এ ১৬৬ রানের লক্ষ্যমাত্রা দেয় এসআরএইচ। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) এবং আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) ব্যাটে হাত ধরে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় নাইট বাহিনী।
অন্যদিকে ৯ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে পাঞ্জাব কিংস। তবে তারা শেষ দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে হয়ে ধাক্কা খেয়েছে। শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের ( বিপক্ষে পাঞ্জাব ১৬৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে সাই সুদর্শন এবং ওয়াশিংটন সুন্দর দুরন্ত ইনিংস খেলেন। ফলে জিটি ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয়।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব।
SRH’এর একাদশ-
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ইশান কিষাণ (উইকেটকিপার), হেনরিখ ক্লাসেন, সলিল অরোরা, নীতিশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন স্মরণ, প্যাট কামিন্স (অধিনায়ক), শিবাং কুমার, ঈশান মালিঙ্গা, সাকিব হুসেন
ইমপ্যাক্ট প্লেয়ার: অনিকেত বর্মা, প্রফুল হিঙ্গে, হর্ষ দুবে, লিয়াম লিভিংস্টোন, হর্ষাল প্যাটেল
PBKS’এর একাদশ-
প্রভসিমরান সিং (উইকেটকিপার), কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), সূর্যাংশ সেডগে, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, শশাঙ্ক সিং, লকি ফার্গুসন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
ইমপ্যাক্ট প্লেয়ার- প্রিয়ংশ আর্য, হারপ্রীত বার, বিষ্ণু বিনোদ, মহসিন খান, জেভিয়ার বার্টলেট