এই বছর আইপিএলে (IPL 2026) ক্রিকেটের লড়াই বর্তমানে প্রতিটা ম্যাচেই জমে উঠছে। একের পর এক গুরুত্বপূর্ণ লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। তবে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ধারাবাহিকভাবে পরাজিত হয়ে বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছে।
ঋষভ পান্থের নেতৃত্বে প্লে অফে পৌঁছানোর লড়াই বর্তমানে খুবই কঠিন হয়ে উঠেছে তাদের। এর মধ্যেই পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন নিয়ে মুখ খুললেন লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। তার মন্তব্য নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চায় শুরু হয়েছে।
Read More: চলতি IPL-এর মাঝে জল্পনা, হার্দিক পান্ডিয়াকে ছাড়তে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স !!
সঞ্জিব গোয়েঙ্কার মন্তব্য-

কেরালা, তামিলনাড়ু, আসাম সহ পশ্চিমবঙ্গে এই বছর বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দুই দফায় সফলভাবে ভোটগ্রহণ হয়েছিল। নির্বাচন কমিশনের কাছে শান্তিপূর্ণ ভোট করা সবচেয়ে বড়ো লক্ষ্য ছিল। গতকাল বাংলার নির্বাচনের গণনায় রাজ্যের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মেলে প্রথম থেকেই। ২৯৪ আসনের মধ্যে ২০৭ আসনে জয়লাভ করে সরকার গড়ার পথে মজবুত ভিত্তি স্থাপন করে ভারতীয় জনতা পার্টি।
প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে বিজেপি। এর মধ্যেই নতুন সরকারকে নিয়ে আশা প্রকাশ করলেন লখনউ সুপার জায়ান্টসের অন্যতম মালিক সঞ্জিব গোয়েঙ্কা। রাজ্যে শিল্পে উন্নতি হবে বলে মনে করছেন তিনি। এই বিষয়ে বলেন, “গত কয়েক বছরে কলকাতা এবং বাংলার পরিস্থিতি যেরকম ছিল তা নিয়ে সত্যিই আমি সন্তুষ্ট ছিলাম না। নতুন যে সরকার আসছে তাতে আমি অনেকটাই আশাবাদী। পশ্চিমবঙ্গে শিল্পমহলের মধ্যে ভরসা ফেরাতে পারে এই সরকার। আমি চাই মানুষ এসে এখানে বিনিয়োগ করুক এবং শান্তিতে থাকুক।”
ধারাবাহিকভাবে ব্যর্থ LSG-

লখনউ সুপার জায়ান্টস এই বছর আইপিএলেও ঋষভ পান্থের নেতৃত্বে মাঠে নেমেছে। কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে কার্যত এই টুর্নামেন্টের লড়াই থেকে ছিটকে গেছে তারা। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সঞ্জিব গোয়েঙ্কা। চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল। এরপর পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায়।
কিন্তু তারপর ৬ ম্যাচে হেরে চাপের মুখে পড়েছে পান্থরা। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামে লখনউ। এই ম্যাচে মিচেল মার্শ (Mitchell Marsh) এবং নিকোলাস পুরানের (Nicholas Pooran) ব্যাটিং’এ ২২৯ রানের লক্ষ্যমাত্রা দেয় এই দল। এই রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের হয়ে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান র্যায়ান রিকেলটন (Ryan Rickelton) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। ফলে শেষ পর্যন্ত এলএসজি ৬ উইকেটে লজ্জাজনক হারের সম্মুখীন হয়।