এই বছর আইপিএলের (IPL 2026) মধ্যেই ভারতের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলে টুর্নামেন্টের ম্যাচগুলি আয়োজন করার ক্ষেত্রে বাড়তি ভাবনাচিন্তা করতে হয়েছে বিসিসিআইকে (BCCI)। পশ্চিমবঙ্গে ভোটের আবহের মধ্যেই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হোম ম্যাচগুলি নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে সফলভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ আসন নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। এর মধ্যেই সম্পূর্ণ পাল্টি খেয়ে গেরুয়া শিবিরে যাওয়ার ইঙ্গিত দিলেন মনোজ তেওয়ারি (Manoj Tiwary)। এর সঙ্গেই তৃণমূলকে নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য।
Read Also: বাংলায় প্রথমবারের মতো সরকার গড়ছে BJP, ক্রীড়ামন্ত্রীর পদে প্রাক্তন তারকা ক্রিকেটার !!
বিস্ফোরক মন্তব্য করলেন মনোজ-

পশ্চিমবঙ্গে তৃণমূলের (TMC) ১৫ বছরের শাসনের বিরুদ্ধে বিজেপি দীর্ঘদিন ধরে লড়াই করছিল। এই বছর বিধানসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে এবার তারা সরকার গড়তে চলেছে। প্রথমবারের মতো বাংলার ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি (BJP)। ফলে স্থায়ী সরকার গঠনের পথে প্রস্তুতি শুরু করেছে দল। এর মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
তিনি বলেন, “যখন একটা দল দুর্নীতিতে জড়িয়ে পড়ে তখন এই ধরনের ফলাফল স্বাভাবিক বিষয়। তৃণমূল বিপুল টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে। অন্তত ৭০-৭২ জন এমন প্রার্থী ছিলেন যারা ৫ কোটি টাকা দিয়ে টিকিট কিনেছেন। আমার কাছেও প্রস্তাব এসেছিল। আমি গ্রহণ করিনি। আমি এটাই জানতে চাই যারা টাকা দিয়ে টিকিট কিনেছিলেন তারা কতজন জিতেছেন?”
তৃণমূল ছাড়লেন মনোজ-

২০২১ সালে তৃণমূলের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছিলেন মনোজ তেওয়ারি। ২০২১ সালের বিধানসভার ভোটে এই দলের হয়ে তাকে শিবপুরের প্রার্থী করা হয়েছিল। বিপুল পরিমাণ ব্যবধানে জয় তুলে নিয়ে এমএলএ নির্বাচিত হন এই তারকা ক্রিকেটার। তৃণমূল সরকারের পক্ষ থেকে মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছিলেন। ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী করা হয় তাকে।
তবে এবার বিজেপি সরকার গড়ার মুহূর্তে তৃণমূল দলের সঙ্গে আর থাকতে চাইছেন না মনোজ তেওয়ারি। তিনি স্পষ্ট করে দিয়ে বলেন, “আমি স্পষ্ট করে দিতে চাই যে আমার তৃণমূলের অধ্যায় এখানেই শেষ।” উল্লেখ্য মনোজ ১৪৮ টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০১৯৬ রান সংগ্রহ করেছেন। তুলে নিয়েছেন ৩২ টি উইকেট। এছাড়াও তার ৯৮ টি আইপিএল ম্যাচে ১৬৯৫ রান রয়েছে। দেশের হয়ে খেলছেন ১২ টি ওডিআই ম্যাচ এবং ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ।