সৌরভের অফিসে পুলিশের অভিযান-ক্যামেরা বন্ধের নির্দেশ, ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য !! 1

আইপিএলের (IPL 2026) মধ্যেই ভারতের একাধিক রাজ্যে রাজনৈতিক পালাবদল বর্তমানে চর্চায় রয়েছে। ‌ পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে এই বছর বিশেষ নজর ছিল। ভোটের আবহে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকলেও ইডেন গার্ডেন্সে কোলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচগুলি সফলভাবে আয়োজন করা হয়। সিএবি প্রধান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। অন্যদিকে বর্তমানে তৃণমূল সরকারের পতন হ‌ওয়ার পর বিজেপি সরকার গড়ার পথ নিশ্চিত করেছে‌। এর মধ্যেই সৌরভ গাঙ্গুলীর এক চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে তুমুল চর্চা।

Read More: “৫ কোটি চেয়েছিলেন..”, BJP জিততেই পাল্টি খেয়ে তৃণমূলের দুর্নীতি নিয়ে বিস্ফোরক মনোজ তেওয়ারি !!

সৌরভের ভিডিও নিয়ে চাঞ্চল্য-

সৌরভের অফিসে পুলিশের অভিযান-ক্যামেরা বন্ধের নির্দেশ, ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য !! 2
Sourav Ganguly | Image: Twitter

এই বছর পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে ভোট আয়োজন করার ক্ষেত্রে নির্বাচন কমিশন দৃষ্টান্তমূলক ব্যবস্থাপনা গ্রহণ করে। দুই দফায় ভোট গ্রহণ হয়েছিল। তার ফলাফল প্রকাশ হয় গত ৪ মে। বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। ‌এর আগে সৌরভ গাঙ্গুলীকে একাধিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এমনকি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandol) মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে দেখতে পাওয়া গিয়েছিল। ফলে সেই সময় তার রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল।

এর মধ্যেই পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের আবহে সৌরভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মহারাজ একটি অফিসে বসে আছেন। তখন একজন মহিলা এসে তাকে বলছেন পুলিশের রেড শুরু হয়েছে। আতঙ্কে সঙ্গে সঙ্গে দাদা মোবাইলের ভিডিও বন্ধ করতে বলেন। এই ভিডিও সামনে আসতেই চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এটি কোনো বিজ্ঞাপনমূলক প্রচারের জন্য করা হয়েছে বলেই প্রাথমিকভাবে তথ্য সামনে এসেছে। কিন্তু এই বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।

দেখুন সেই ভিডিওটি-

https://www.facebook.com/share/r/1EEzgEhbcr/

দাদাগিরিতে নেই সৌরভ-

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Getty Images

সৌরভ গাঙ্গুলী ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ক্রিকেট প্রশাসক এবং সঞ্চালক হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে দাদাগিরির মতো রিয়েলিটি শোতে সঞ্চালক হিসাবে দক্ষতার সঙ্গে নিজের অবদান রেখেছেন তিনি। ফলে তার জনপ্রিয়তা পৌঁছে গেছে বাংলার প্রতিটি ঘরে ঘরে। কিন্তু হঠাৎ করেই গত বছর জি বাংলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ হন।

নতুন চ্যানেলে ‘বিগ বস’এ মহারাজকে সঞ্চালনা করতে দেখা যাবে। এই রিয়েলিটি শো’এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে কিন্তু এখনও শুটিং শুরু হয়নি। অন্যদিকে এবার দাদাগিরির মঞ্চে সৌরভের বদলে কোন তারকাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Pease) নাম উঠে এসেছে। এই তারকা বাংলা থেকেই উঠে এসে আন্তর্জাতিক টেনিস মঞ্চে নিজের পরিচয় তৈরি করেছেন। ফলে তার প্রতিও বাঙালির বিশেষ আবেগ রয়েছে।

Read Also: “শিল্পে মুড়ে যাবে বাংলা..”, BJP সরকার গড়তেই আশাবাদী লখন‌উয়ের মালিক সঞ্জিব গোয়েঙ্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *