চলতি আইপিএলে (IPL 2023) সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ চারের লড়াই বর্তমানে জমে উঠেছে। দুরন্ত পারফর্ম্যান্স করে টুর্নামেন্টে এগিয়ে চলেছে পাঞ্জাব কিংস (Punjab Kings), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) মতো দল। এর সঙ্গেই চমক দিয়েছে রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals)। কিন্তু কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মতো দল ধারাবাহিকভাবে পরাজিত হয়ে পয়েন্ট তালিকার পিছিয়ে পড়েছে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই বছর নেতৃত্বের দায়িত্বে একবারেই প্রভাব ফেলতে ব্যর্থ হচ্ছেন। তার ওপর বিরক্ত টিম ম্যানেজমেন্টও। এবার টুর্নামেন্টের মধ্যেই মুম্বাইয়ের নতুন অধিনায়ক আসতে চলেছে বলে খবর সামনে এসেছে।
Read More: ক্যারিয়ার শেষ রিয়ান পরাগের, ম্যাচ চলাকালীন সিগারেট খাওয়ায় ব্যান করছে BCCI !!
ধারাবাহিকভাবে ব্যর্থ মুম্বাই-

এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল। কিন্তু তারপরে ধারাবাহিকভাবে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়। এখনও পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে মোট ৬ ম্যাচে হেরেছে মুম্বাই। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০৩ রানে হারের সম্মুখীন হয়েছিল হার্দিক পান্ডিয়ারা। ব্যাট হাতে ৯ জন ব্যাটসম্যানের রান দুই অঙ্কেই পৌঁছায়নি। হলুদ বাহিনীদের হয়ে আকিল হোসেন (Akil Hossain) একাই ৪ টি উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন।
অন্যদিকে শেষ ম্যাচে ঘরের মাঠে বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামে মুম্বাই। এই ম্যাচে হার্দিকদের ব্যাটিং এবং বোলিং ব্যর্থতা অব্যাহত ছিল। প্রথম ইনিংসে র্যায়ান রিকেলটন (Ryan Rickelton) ছাড়া আর কোনো তারকা জ্বলে উঠতেই পারেননি। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৫ রানে আউট হয়ে আবারও ভক্তদের হতাশ করেন। তবে রিকেলটনের শতরানে ভর করে শেষ পর্যন্ত ২৪৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে বোলিং বিভাগের বিপর্যয় দলকে চাপের মুখে ফেলে দেয়। ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় হায়দ্রাবাদ।
নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক-

মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি দলকে ৫ বার ট্রফি এনে দিয়েছেন। তবে তাকে হঠাৎ করে সরিয়ে দিয়ে ২০২৪ আইপিএলে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসা হয়। এই সিদ্ধান্ত নিয়ে সেই সময় সমর্থকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। অন্যদিকে গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ম্যাচ হারের পর নিতা আম্বানির চোখে জল এসে গিয়েছিল। সূত্র অনুযায়ী হার্দিকের ভূমিকায় ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্টও।
ফলে এই তারকাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তার বদলে দায়িত্ব পেতে পারেন তিলক বর্মা (Tilak Varma)। এই অভিজ্ঞ ব্যাটসম্যান মুম্বাই দলের হয়ে একাধিক ম্যাচ জয়ী ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছেন। চলতি টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে পঞ্চম স্থানে ব্যাটিং করতে নেমে ১০১ রান হাঁকিয়েছিলেন এই তারকা। তার ব্যাট থেকে এসেছিল ৮ টি চার এবং ৭ টি ছয়। ফলে তিলক মুম্বাইয়ের অধিনায়ক হলে দলকে আত্মবিশ্বাস দিতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য দলের মধ্যে হার্দিক এবং তিলকের সম্পর্ক খুব একটা ভালো নয় বলেই একাধিক সময় জল্পনা তৈরি হয়েছে। গত বছর আইপিএলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তিলকে রিটায়ার্ড আউট হয়ে উঠে আসার নির্দেশ দিয়েছিলেন অধিনায়ক যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।