২০২৬ আইপিএল মরশুমে (IPL 2026) মুম্বাই ইন্ডিয়ানস যেন একেবারেই তাদের ছন্দ হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে জাসপ্রিত বুমরার সাম্প্রতিক পারফমেন্স নিয়ে। দশটি ম্যাচে মাত্র তিনটি উইকেট। এই পরিসংখ্যানটা যে কোন বোলারের ক্ষেত্রেই হতাশা জনক। বিশেষ করে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় বোলিং অস্ত্র ছিলেন বুমরাহ (Jasprit Bumrah)। বর্তমানে তারই যেন কোন ধারাবাহিকতা নেই। সোমবার লখনৌ এর বিরুদ্ধে ম্যাচে ৪৫ রান দিয়ে কোন উইকেট না পাওয়া তার ছন্দহীনতারই লক্ষণ। তার সাথে একটি নো বল এবং একটি ওভারে ২১ রান খরচ, যা তার মত বোলারের সাথে মানানসই নয়।
চলতি আইপিএলে ছন্দ হারিয়েছেন বুমরাহ

পুরো মরশুমে ৩৭ ওভারে ৩২৯ রান দিয়ে অনেক নিচে। পুরো মরসুমে ৩৭ ওভারে ৩২৯ রান দিয়ে ইকোনমি ৮.৮৯ -যা তাঁর মতো নিখুঁত লাইন-লেংথের বোলারের জন্য অস্বাভাবিক। বুমরাহর এই ব্যর্থতা নিয়ে সুনীল গাভাস্কার বলেন, “বুমরাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মনে হচ্ছে ও বেশি কিছু করতে চাইছে। এই বাড়তি চেষ্টা ওর স্বাভাবিক ছন্দ নষ্ট করে দিচ্ছে।” তিনি মন্তব্য করে আরো বলেন, “বুমরাহর স্লোয়ার বলের লেংথ এখন অনেক ফুল হয়ে যাচ্ছে। আগে যেটা স্টাম্প টার্গেট করত, এখন সেটা লেগ-স্টাম্পে সরে যাচ্ছে।” আরেকটি বড় সমস্যা হল নো বল। বুমরাহ সাধারণত নো বল করে না। কিন্তু এই মৌসুমে ইতমধ্যেই ৬-৭ টা নো বল দিয়ে ফেলেছে যা শুধু রানই বাড়ায় না, ম্যাচের মোড়ও ঘুরিয়ে দেয়।
Read More: ‘কারও পৌষ মাস, তো কারও সর্বনাশ…’ হার্দিক পান্ডিয়ার বদলে কি শিবম দুবে? IPL মঞ্চে তুঙ্গে জল্পনা!
বুমরাহকে পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার

এই প্রসঙ্গে গাভাস্কর বলেন, “ও সাধারণত নো-বল দেয় না। কিন্তু এই মরসুমে সেটা বেড়ে গেছে, যা বড় সমস্যা।” আপাতত বুমড়াকে বিশ্রাম দেওয়া উচিত, নাকি আরও খেলিয়ে নিজের ফর্মে ফিরিয়ে আনা উচিত এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে। এখন মুম্বাই এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার বলেন, “টিম ম্যানেজমেন্টের উচিত ওর সঙ্গে খোলামেলা কথা বলা। জানতে হবে, ও নিজে শতভাগ ফিট অনুভব করছে কি না। যদি ও নিজেই বলে আমি খেলব তাহলে হয়তো আরো ভালো পারফরম্যান্স আসবে।” তিনি আরো বলেন, “ও যদি নিজেকে পুশ করে তাহলে আরো ভালো ভার্সন দেখা যেতে পারে।” এখন মুম্বাই কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার পালা কারণ প্লে-অফে উঠতে গেলে দলের জন্য সেরা বুমরাহকে দরকার।