DC vs CSK TOSS REPORT: টসে জিতল দিল্লি, ঘরের মাঠে গুরুত্বপূর্ণ পরিবর্তন করে বার্তা দিলেন অক্ষর প্যাটেল !! 1

প্রথম থেকেই ট্রফি জয়ের লক্ষ্যে এই বছর আইপিএলে (IPL 2026) যাত্রা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং দিল্লি ক্যাপিটালস‌ (Delhi Capitals)। আজ তারা আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে। দুই দলই শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আজকের ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে যেতে চাইছে অক্ষর প্যাটেল (Axar Patel), রুতুরাজ গায়কোয়াডরা (Ruturaj Gaikwad)। এর মধ্যেই দুই দলের একাদশ নিয়ে নতুন পরিকল্পনা দেখা গেল। চমক দিতে প্রস্তুত ফ্র্যাঞ্চাইজিগুলি।

Read More: চলতি IPL-এর মাঝে জল্পনা, হার্দিক পান্ডিয়াকে ছাড়তে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স !!

IPL ম্যাচের সময়সূচি-

DC vs CSK TOSS REPORT: টসে জিতল দিল্লি, ঘরের মাঠে গুরুত্বপূর্ণ পরিবর্তন করে বার্তা দিলেন অক্ষর প্যাটেল !! 2
CSK vs DC | Images: Getty Images

দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস

ম্যাচ: ৪৮

তারিখ: ০৫/০৫/২০২৬

ভেন্যু: অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

DC vs CSK Match Preview-

DC vs CSK TOSS REPORT: টসে জিতল দিল্লি, ঘরের মাঠে গুরুত্বপূর্ণ পরিবর্তন করে বার্তা দিলেন অক্ষর প্যাটেল !! 3
CSK vs DC | Images: Getty Images

এই বছর আইপিএলে পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। তবে টুর্নামেন্টে ৯ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে চাপের মুখে পড়েছে অক্ষর প্যাটেলরা। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মাঠে নামে এই দল‌। ম্যাচে রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে ২২৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল রাজস্থান‌। এই রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন কেএল রাহুল (KL Rahul) এবং পাথুম নিশঙ্কা (Pathum Nissanka)। তাদের দুরন্ত ইনিংসে ৭ উইকেটে জয় পায় দিল্লি বাহিনী।

অন্যদিকে চেন্নাই সুপার কিংস‌ও এখনও পর্যন্ত ৯ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। শেষ ম্যাচে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে হার্দিক পান্ডিয়াদের দেওয়া ১৫৯ রান তাড়া করতে নেমে জ্বলে উঠেছিলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। তার ৪৮ বলে ৬৭ রানে এবং কার্তিক শর্মার (Karthik Sharma) ৪০ বলে অপরাজিত ৫৪ রানে ৮ উইকেটে পরাজিত হয় সিএসকে।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

DC’এর একাদশ-

কেএল রাহুল (উইকেটরক্ষক), পাথুম নিসঙ্কা, নীতীশ রানা, করুণ নায়ার ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, টি নটরাজন, লুঙ্গি এনগিডি

ইমপ্যাক্ট প্লেয়ার: বিপ্রজ নিগম, অভিষেক পোরেল, আকিব নবি, ডেভিড মিলার, সমীর রিজভী,

CSK’এর একাদশ-

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), উরভিল প্যাটেল, কার্তিক শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, জেমি ওভারটন, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, মুকেশ চৌধুরী, আকিল হোসেইন, গুরজাপনীত সিং

ইমপ্যাক্ট প্লেয়ার- শিবম দুবে, সরফরাজ খান, ম্যাথু শর্ট, প্রশান্ত ভীর, আকাশ মাধ‌ওয়াল

Read Also: বাংলায় প্রথমবারের মতো সরকার গড়ছে BJP, ক্রীড়ামন্ত্রীর পদে প্রাক্তন তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *