"টাইগার এখনও জিন্দা আছে..", সঞ্জুর দুরন্ত ইনিংসে দিল্লির লজ্জার হার, CSK'কে নিয়ে উচ্ছ্বাস ভক্তদের !! 1

আইপিএলের (IPL 2026) আরও একটি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অক্ষর প্যাটেল (Axar Patel)। কিন্তু এই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। বিপক্ষদের বোলিং আক্রমণের সামনে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় দিল্লি। শেষে ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) এবং সামির রিজভীর (Samir Rizvi) ব্যাটিং’এ হাত ধরে লড়াইয়ে ফেরে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুরন্ত শুরু করে সিএসকে। দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সঞ্জু স্যামসন (Sanju Samson)।

Read More: চলতি IPL-এর মাঝে জল্পনা, হার্দিক পান্ডিয়াকে ছাড়তে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স !!

CSK’এর দুরন্ত জয়-

"টাইগার এখনও জিন্দা আছে..", সঞ্জুর দুরন্ত ইনিংসে দিল্লির লজ্জার হার, CSK'কে নিয়ে উচ্ছ্বাস ভক্তদের !! 2
DC vs CSK | Image: Getty Images

আজ দিল্লির হয়ে ওপেনিং করতে নেমে পাথুম নিশঙ্কা (Pathum Nissanka) ১৫ বলে ১৯ রান করে ফিরে যান। অপর ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ব্যাট থেকে আসে ১৩ বলে ১২ রান। এরপর করুন নায়ার (Karun Nair), অক্ষর প্যাটেল (Axar Patel), নীতিশ রানা (Nitish Rana) সম্পূর্ণ ব্যর্থ হলে দল বিপর্যয়ের মুখে পড়ে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন ট্রিস্টান স্টাবস এবং সামির রিজভী। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

ট্রিস্টান ৩১ বলে ৩৮ রান করে ভরসা দেন। তার ব্যাট থেকে আসে ১ টি চার এবং ২ টি ছয়। এর সঙ্গেই সামির অপরাজিত থাকেন‌ ২৪ বলে ৪০ রানে। এর সঙ্গেই আশুতোষ শর্মার (Ashutosh Sharma) ৫ বলে ১৪ রান করে শেষ ওভারে জ্বলে উঠেছিলেন। ফলে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে দিল্লি বাহিনী। উল্লেখ্য চেন্নাইয়ের হয়ে আজ আকিল হোসেন (Akil Hossain) ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। নূর আহমেদ (Noor Ahmad) ৩ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ২ টি উইকেট।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে ওপেনার সঞ্জু স্যামসন দুরন্ত ব্যাটিং শুরু করেন। রুতুরাজ গায়কোয়াড ১৩ বলে ৬ রানে আউট হয়ে গেলে সঞ্জু কার্তিক শর্মার (Karthik Sharma) সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। সঞ্জু আজ ৫২ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ৬ টি ছয়। অন্যদিকে কার্তিক শর্মা ৩১ বলে করেন অপরাজিত ৪১ রান। ৪ টি চার এবং ২ টি ছয় হাঁকান তিনি। এর ফলে চেন্নাই ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে নেয়।

৮ উইকেটে বিশাল জয় পায় চেন্নাই। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য।‌ “সঞ্জু ফর্মে থাকলে চেন্নাইকে কেউ আটকাতে পারবে না। অসাধারণ ব্যাটিং করেছেন। নূর আহমেদ, আকিল হোসেনের বোলিং’ও আজ দুরন্ত ছিল। এইরকম পারফর্মেন্স করলে অবশ্যই প্লে অফে পৌঁছাবে চেন্নাই।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “দিল্লি যত দিন যাচ্ছে ফালতু দল হয়ে যাচ্ছে। বোলিং, ব্যাটিং দুই বিভাগেই ছন্দে নেই। আগে অক্ষর প্যাটেল এবং কেএল রাহুলকে বাদ দিতে হবে।”, বলে উল্লেখ করেছেন সমর্থকরা।

দেখুন ট্যুইট চিত্র-

https://x.com/i/status/2051716039055163885

https://x.com/i/status/2051713637925155070

https://x.com/i/status/2051712777144967661

https://x.com/i/status/2051717392326414366

https://x.com/i/status/2051717387435872366

https://x.com/i/status/2051717371631681620

https://x.com/i/status/2051717368326586667

https://x.com/i/status/2051717342237966410

https://x.com/i/status/2051717320238923850

https://x.com/i/status/2051713757488042269

https://x.com/i/status/2051715606953836749

Read Also: বাংলায় প্রথমবারের মতো সরকার গড়ছে BJP, ক্রীড়ামন্ত্রীর পদে প্রাক্তন তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *