"একাই ধ্বংস যোগ্য করে দিলো..." RCB'এর সামনে ২১০ রানের লক্ষ রাখলো LSG, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: চলতি আইপিএলের ৫০তম ম্যাচে মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (LSG vs RCB)। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক রজত পাতিদার। ব্যাটিং করতে এসে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স দেখালো লখনৌ দলের ব্যাটসম্যানরা। ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান মিচেল মার্স (Mitchell Marsh)। ব্যাট হাতে ৫৬ বলে ৯টি চার ও ৯টি ছক্কায় ১১১ রান বানান মার্স। ধীরগতির ইনিংস খেলেন আরসিন কুলকার্নি। ২৪ বলে মাত্র ১৭ রান বানাতে সক্ষম হন তিনি। শেষের দিকে অনবদ্য ব্যাটিং করলেন ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও নিকোলাস পুরান (Nicholas Pooran)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *