বাংলাদেশের ম্যাচে রোহিত-গিল! সম্প্রচার বিভ্রাটে হাসির রোল, ঢাকার টেস্টে চাঞ্চল্য 1

আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিটি ম্যাচ শুধু মাঠের পারফরম্যান্সের মধ্যেই সীমাবদ্ধ থাকে না মাঠের বাইরের দিকটিও সমানভাবে আলোচনায় উঠে আসে। পাকিস্তান বনাম বাংলাদেশ (BAN vs PAK) ঢাকার টেস্ট ম্যাচে উঠে আসা একটি সম্প্রচার বিভ্রাট এমনই একটি ঘটনা যেটা নিয়ে এখন তুমুল আলোচনা শুরু হয়েছে। টসে জিতে পাকিস্তানের অধিনায়ক সান মাসুদ যখন ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানান তখন সম্প্রচারকারীরা ভুলবশত পাকিস্তানের প্লেয়িং ইলেভেনের বদলে ভারতের দল দেখিয়ে বসেন। সেখানে রোহিত শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, রিংকু সিং, মুকেশ কুমার সহ আরো কয়েকজন ভারতীয় ক্রিকেটের নাম ভেসে ওঠে। যা দেখে দর্শকরা বিভ্রান্ত হয়ে যান।

এই ধরনের ভুল সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে খুবই কম দেখা যায়। এই ঘটনাটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যদিও মূল ভিডিও ক্লিপটি পরে আর পাওয়া যায়নি। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং দর্শকরা সেটা নিয়ে মিম বানাতে শুরু করে। ম্যাচের পারফরমেন্সের দিকে তাকালে বুঝা যায় বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত শত রান ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অন্যদিকে মমিনুল হক এর ইনিংস ও যোগ করে ৪১৩ এর একটা শক্তিশালী স্কোর তৈরি করেন।

Read More: রিল কালচারে বিরক্ত BCCI, ম্যাচের দিন সোশ্যাল মিডিয়ায় কড়া নিষেধ মায়ান্তিদের

তৃতীয় দিনে এগিয়ে বাংলাদেশ দল

বাংলাদেশ
Bangladesh Cricket Team | Image: Getty Images

মমিনুল হক শতকের খুব কাছাকাছি গিয়েও লক্ষ্য পূরণ করতে পারেন নি। অবশেষে ৯১ রানে আউট হন তিনি। তার বিপক্ষে পাকিস্তানের বোলার মহম্মদ আব্বাস ৫ টি গুরুত্বপূর্ন উইকেট নিয়ে তার দক্ষতার প্রমাণ দেন। এবং অভিজ্ঞ শাহীন শাহ আফ্রিদি ও গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন। তারপর দ্বিতীয় দিনে পাকিস্তানের ব্যাটসম্যানরা ধীরে ধীরে তাদের রান তুলতে থাকে। এদিন আজান আওয়াইজ এবং আব্দুল ফজলের জুটি দারুন একটা ইনিংস গড়েন।

তৃতীয় দিনে দ্বিতীয় সেশনের খেলা শেষে পাকিস্তান ৯৭ রানে পিছিয়ে রয়েছে। পাকিস্তানের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন আজান আওউইস। আব্দুল্লা ফজল (৬০), ইমাম উল হক (৪৫), শান মাসুদ (৯), সৌদ শাকিল (০), সালমান আগা (৪৮*), মোহম্মদ রিজওয়ান ৩৭ রানে অপরাজিত রয়েছেন। শেষবার দুই দল পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজের জন্য মুখোমুখি হয়েছিল যেখানে বাংলাদেশ পাকিস্তানকে ২-০ ব্যাবধানে সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল।

Read Also: এই সমীকরণে KKR’এর ট্রফি জয় নিশ্চিত, আজিঙ্কা রাহানে গড়বেন নতুন ইতিহাস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *