সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাধিক প্রটোকল লঙ্ঘনের ঘটনা সামনে আসার পর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই (BCCI) ৮ পৃষ্ঠার একটি নির্দেশিকা জারি করেছে যা আইপিএলের পরিবেশকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখবে। এই নির্দেশিকার মূল লক্ষ্য হল ধারাভাষ্যকারদের আচরণ। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই এখন ধারাভাষ্যকার রূপে কাজ করছেন। আর তাদের অনেকেরই নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম রয়েছে। সেখানে কনটেন্ট তৈরি করার জন্য আইপিএলের ডাগ আউটের কাছে অনেক ধারাভাষ্যকারদের এই ভিডিও করতে দেখা যায়, যা একেবারেই নিষিদ্ধ।
রিল কালচারে বিরক্ত BCCI

সম্প্রতি, একটি ঘটনায় এক প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারকে ডাগআউটের পাশে ভিডিও করতে দেখা গিয়েছে। ডাগ আউটেই দলের কৌশল গত দিক নিয়ে আলোচিত হয় সুতরাং একটা প্রশ্ন তৈরি হয় – প্রতিপক্ষ দলের কাছে এই ধরনের ভিডিও গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কঠোর অবস্থান নিয়েছেন। বোর্ডের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বিসিসিআই বা আইপিএলের কোন অফিসিয়াল পোশাক পড়ে এই ধরনের ভিডিও তৈরি করা যাবে না। পাশাপশি বর্তমানে রিল কালচার বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়ার ম্যাচের দিন বা ম্যাচের আগে পরে সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি বা ভিডিও পোস্ট করছেন এতে করে নিয়ম লঙ্ঘন হচ্ছে।
Read More; ভারতীয় ক্রিকেট বড় বদল, রাহুল-পন্থ-স্কাইদের ছাড়া আগামীর চিন্তায় BCCI !!
বোর্ড ইতিমধ্যেই কিছু খেলোয়াড়কে সতর্ক করেছেন এবং তাদের ম্যাচের দিন কোন ধরনের পোস্ট না করার নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র খেলোয়াররাই নন, তাদের পরিবারের সদস্যরাও ছবি ভিডিও পোস্ট করে থাকেন। যার ফলে প্রতিপক্ষ খেলোয়াড়রা তাদের সেই সমস্ত পোস্ট থেকে দলের গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যায়। সূত্রের দাবি, এই ঘটনায় একজন ভারতীয় ফাস্ট বোলারকে সতর্ক করা হয়েছিল তার গার্ল ফ্রেন্ডের এই ধরনের ভিডিও করার জন্য। ম্যাচের শৃঙ্খলা বজায় রাখার জন্যই বোর্ডের এমন কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে বলেই সূত্রের দাবি। বিগত কয়েক দিন ধরেই উত্তপ্ত রয়েছে বিসিসিআইয়ের পরিবেশ, বিশেষ করে আইপিএলের মঞ্চে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের নিয়ম লঙ্ঘন থেকে শুরু করে এই রিল কান্ডে একেবারেই খুশি নয় বিসিসিআই (BCCI)।