আর্শদ্বীপের ভ্লগে ক্ষুব্ধ পাঞ্জাব! IPL’এ খেলোয়াড়দের উপর কড়া নিয়ম চাপাল ফ্র্যাঞ্চাইজিগুলি 1

২০২৬ আইপিএল মৌসুমে (IPL 2026) মাঠের পারফরমেন্সের পাশাপাশি মাঠের বাইরের বিতর্ক সমান ভাবে আলোচিত হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আইপিএল এর মতো টুর্নামেন্টের প্রতিটি খেলোয়াড়ের প্রতিটি পদক্ষেপ নজরবন্দী হয় সকলের। সম্প্রতি আর্শদ্বীপ সিংয়ের ভ্লগিং তারই প্রতিফলন। তার ভিডিও গুলো দর্শকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হলেও তার দলের জন্য ঝুঁকি নিয়ে এসেছে। সম্প্রতি তার কর্মকান্ড মেনে নিতে পারছে না পাঞ্জাব কিংস দলের কতৃপক্ষ। সেকারণে আইপিএল চলাকালীন তাকে ভ্লগিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আর দলের মতে এখন সবথেকে গুরুত্বপূর্ণ হলো পারফর্মেন্সের দিকে নজর দেওয়া।

সম্প্রতি জুজবেন্দ্র চাহলকে (Yuzvendra Chahal) ঘিরে তৈরি হওয়া বিতর্ক সামনে এসেছে। ফ্লাইটে ভাপিং করার বিষয়টি সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক ছড়িয়েছে। এই ঘটনাগুলি মূলত আইপিএল ফ্রাঞ্জাইজি গুলোকে আরো সতর্ক করে তুলেছে। এই একই পথে পা বাড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা স্পষ্টই জানিয়ে দিয়েছে যে আইপিএল চলাকালীন দলের ভেতরের কোন ফটো বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না। শুধুমাত্র খেলোয়ারদের ক্ষেত্রেই একথা প্রযোজ্য তাই নয় সাপোর্টিং স্টাফ এবং পরিবারের সদস্যদের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। এদিকে পাঞ্জাব কিংস দলের সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা ম্লান হয়ে পড়েছে।

Read More: ভারতীয় ক্রিকেট বড় বদল, রাহুল-পন্থ-স্কাইদের ছাড়া আগামীর চিন্তায় BCCI !!

আর্শদ্বীপের কারণেই ই- সিগারেট হাতে দেখা গেল চাহালকে

চাহাল
Yuzvendra Chahal | Image: Twitter

আইপিএলের শেষ মরশুমে প্লে-অফের রাস্তায় এসে এখন প্রতিটি ম্যাচই কার্যত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রত্যেক দলের কাছে। প্রথমদিকে শুরুটা ভালো করলেও পরপর টানা তিন ম্যাচে হেরে কিছুটা চাপের মধ্যে রয়েছে পাঞ্জাব। যদিও তারা দশটি ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলেও সামনের ম্যাচগুলো তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ধরমশালাতে অনুষ্ঠিত ম্যাচগুলো তাদের কাছে কঠিন চ্যালেঞ্জ। যেখানে তারা মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর মত শক্তিশালী দলের। গত মৌসুমে রানার্স আপ হয়েছিল পাঞ্জাব, মৌসুমের শুরুতে তাদের অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। তবে শেষ কয়েকটি ম্যাচে এমন পারফরম্যান্সের পর উদ্বেগ বেড়েই চলেছে।

Read Also: শনিবার BJP সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলী, জল্পনা নিয়ে চলছে তুমুল চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *