এই সমীকরণে KKR'এর ট্রফি জয় নিশ্চিত, আজিঙ্কা রাহানে গড়বেন নতুন ইতিহাস !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) বর্তমানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১০ টি করে ম্যাচ খেলে ফেলেছে। তাও এখনও প্লে অফের ছবিটা স্পষ্ট হয়নি। পিছিয়ে থাকা দলগুলিও লড়াই করে জায়গা করে নিতে চাইছে। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাবাহিকভাবে হেরে যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। পরিস্থিতি কঠিন হলেও ২০১৪ সালের মতো পরতে-পরতে মিলে যাচ্ছে ঘটনাক্রম। ফলে এই সূত্র ধরেই নাইট বাহিনী বাজিমাত করবে বলে ভক্তরা মনে করছেন।

Read More: ভারতীয় ক্রিকেট বড় বদল, রাহুল-পন্থ-স্কাইদের ছাড়া আগামীর চিন্তায় BCCI !!

Kkr
KKR | IMAGE: GETTY IMAGES

এই বছর আইপিএলে প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে ভক্তরা রীতিমতো হতাশ হয়ে পড়েন। অন্যদিকে শেষ চার ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা। ফলে এখনও তারা প্লে অফের আশা জাগিয়ে রেখেছে। শুক্রবার দিল্লির (Delhi Capitals) বিপক্ষে মাঠে নামে আজিঙ্কা রাহানের বাহিনী। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর।

ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জ্বলে উঠেছিলেন পাথুম নিশঙ্কা (Pathum Nissanka)। তিনি অর্ধশতরান করে দলকে আত্মবিশ্বাস দেন‌। এছাড়াও ম্যাচে আশুতোষ শর্মার (Ashutosh Sharma) ব্যাটে হাত ধরে ২৪৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল দিল্লি। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন ফিন অ্যালেন (Finn Allen)। তিনি শতরান করে দলকে ৮ উইকেটে জয় এনে দেন।

এই সমীকরণে হবে বাজিমাত-

ajinkya-rahane-leaves-mumbai-captaincy kkr রাহানে
Ajinkya Rahane | Image: Getty Images

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত ১০ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় তুলে নিয়েছে। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে প্রতিটা ম্যাচই তাদের জয় তুলে নিতে হবে। অন্যদিকে ২০১৪ আইপিএলের মতো ২০২৬ সালের ঘটনাক্রম মিলে যাচ্ছে। এই সমীকরণে চমক দিতে পারে নাইট বাহিনী বলে মনে করছেন অনেকেই। ২০১৪ সালে কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন। ২০২৬ সালের অধিনায়ক আজিঙ্কা রাহানেও দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন।

এর সঙ্গেই ২০২৪ সালে পঞ্জাব কিংস ধারাবাহিকভাবে ভালো পারফর্মেন্স করে চমক দিয়েছিল। ২০২৬’এও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে দুরন্ত ফর্মে আছে পাঞ্জাব। অন্যদিকে ২০১৪ সালে কলকাতা প্রথম দিকে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছিল। তবে টুর্নামেন্টের মাঝখান থেকে ঘুরে দাঁড়ায় তারা। ঠিক এক‌ইভাবে চলতি আইপিএলেও ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে ঘুরে দাঁড়িয়েছে নাইটরা। ফলে ২০১৪ সালের মতো রাহানেরা ট্রফি জয় করতে পারবে বলে অনেকেই আশা করছেন।

Read Also: সূর্যকুমার-গিলকে টপকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে শ্রেয়াস, বড় সিদ্ধান্তের পথে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *