ম্যাচের মধ্যেই মাঠে ফোনে বার্তালাপ, বিতর্কে জড়িয়ে বিপাকে লখন‌উ সুপার জায়ান্টস !! 1

এই বছর আইপিএলেও (IPL 2026) একাধিক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। ই-স্মোকিং করে আলোচনায় উঠে এসেছিলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। একই অভিযোগ উঠেছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) দিকে। অন্যদিকে এবার নতুন বিতর্কে জড়িয়ে পড়ল লখন‌উ সুপার জায়ান্টস‌ (Lucknow Super Giants)।

ঋষভ পান্থের (Rishab Pant) নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে এই দল। রবিবার দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে মাঠে নেমেছিল লখন‌উ। এই ম্যাচ চলাকালীন ডাগ‌আউটে ফোনে কথা বলছিল এল‌এসজির স্টাফ বলে অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।

Read More: “জেল হলেই লাইনে আসবে..”, ই-সিগারেট খেয়ে আইনি বিপাকে চাহাল, IPL’এর মধ্যেই মুখ পুড়ল তারকার !!

বিতর্কে লখন‌উ সুপার জায়ান্টস-

ম্যাচের মধ্যেই মাঠে ফোনে বার্তালাপ, বিতর্কে জড়িয়ে বিপাকে লখন‌উ সুপার জায়ান্টস !! 2
CSK vs LSG | Image: Getty Images

আজ লখন‌উ সুপার জায়ান্টস এম‌এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছিল। ম্যাচে টসে জিতে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) প্রথমে বোলিং’এর সিদ্ধান্ত বেছে নেন। প্রথম ইনিংসে লখন‌উয়ের হয়ে ওপেনিং করতে নেমে জশ ইংলিশ (Josh Inglish) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এই সময় ঋষভ পান্থদের (Rishab Pant) ডাগ‌আউটে দেখা যায় দলের এক সদস্য ফোনে কথা বলছেন। কয়েকদিন আগে রাজস্থান রয়েলসের ম্যানেজারকে ম্যাচ চলাকালীন এক‌ইভাবে মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছিল।‌

এই বছর আইপিএলের নিরাপত্তায় বিশেষ নজর দিয়েছে বিসিসিআই (BCCI)। বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড়, সাপোর্টিং স্টাফ এবং পরিচালনাকারীদের জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেডিয়ামের বিশেষ কিছু জায়গাকে সুরক্ষিত জায়গা হিসেবে চিহ্নিত করা হয়। সেখানে কোনোরকম যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায় না। এটি সম্পূর্ণভাবে আইন বিরোধী। ফলে লখনউ সুপার জায়ান্টসের যে ছবি সামনে এসেছে তা প্রমান হলে তাদের শাস্তির মুখে পড়তে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

LSG’এর লজ্জাজনক হার-

ম্যাচের মধ্যেই মাঠে ফোনে বার্তালাপ, বিতর্কে জড়িয়ে বিপাকে লখন‌উ সুপার জায়ান্টস !! 3
CSK vs LSG | Image: Getty Images

আজ লখন‌উয়ের হয়ে ওপেনিং করতে নেমে জশ ইংলিশ ৩৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ১০ টি চার এবং ৬ টি ছয়। তবে এরপর চেন্নাইয়ের বোলিং আক্রমণের সামনে মিডল অর্ডার সম্পূর্ণ বিপর্যয়ের মুখে পড়ে। মিচেল মার্শ (Mitchell Marsh) ১০ রান, নিকোলাস পুরান (Nicholas Pooran) ১ রানে এবং ঋষভ পান্থ (Rishab Pant) মাত্র ১৫ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। তবে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) ২৫ বলে অপরাজিত ৪৩ রান করে ভরসা দেন।

ফলে ২০৪ রানের লক্ষ্যমাত্রা দেয় লখন‌উ। এই রান তাড়া করতে নেমে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) এবং উরভিল প্যাটেল (Urvil Patel) জ্বলে ওঠেন। অধিনায়ক ২৮ বলে ৪২ রান করেন। উরভিলের ব্যাট থেকে আসে ২৩ বলে ৬৫ রান। ফলে চেন্নাই ৫ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য এরপরেই লখন‌উ ১১ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

Read Also: বাংলাদেশের ম্যাচে রোহিত-গিল! সম্প্রচার বিভ্রাটে হাসির রোল, ঢাকার টেস্টে চাঞ্চল্য

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *