প্রাক্তন দল মুম্বাই'কে মিডল ফিঙ্গার দেখালেন RCB তারকা, কুরুচিপূর্ণ ভঙ্গিমা ঘিরে বিতর্কের ঝড় !! 1

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। শেষ বলে ফলাফল নির্ধারিত হয়। আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে ইতিমধ্যেই টুর্নামেন্টের প্লে অফে পৌঁছানোর আশা শেষ করেছে। ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। অন্যদিকে বেঙ্গালুরু শেষ কয়েকটি ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেলেও গতকাল সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) হারিয়ে প্লে অফে পৌঁছানোর লড়াইয়ে আর‌ও শক্তিশালী জায়গায় পৌঁছে গেছে। এর মধ্যেই পুরোনো দল এম‌আই’কে মধ্যমা আঙ্গুল প্রদর্শন করে বিতর্কে উঠে এলেন আরসিবি তারকা।

Read More: KKR শিবিরে চোটের হানা, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে মিস্ট্রি স্পিনার !!

মুম্বাইয়ের লজ্জাজনক হার-

প্রাক্তন দল মুম্বাই'কে মিডল ফিঙ্গার দেখালেন RCB তারকা, কুরুচিপূর্ণ ভঙ্গিমা ঘিরে বিতর্কের ঝড় !! 2
RCB vs MI | Image: Getty Images

রবিবার দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে মাঠে নামে। কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায়। বল হাতে জ্বলে উঠেছিলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।রোহিত শর্মা (Rohit Sharma) ১০ বলে ২২ রান‌ করে, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) শূন্য রানে আউট হয়ে গেলে দল ছন্দ হারিয়ে ফেলে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে নমন ধীর (Naman Dhir) এবং তিলক বর্মা (Tilak Varma) জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। নমন ৩২ বলে ৪৭ রান করেন‌।‌ তিলকের ব্যাট থেকে আসে ৪২ বলে ৫৭ রান।

ফলে মুম্বাই ১৬৭ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুরদের‌ও ব্যাটিং বিপর্যয় দেখতে পাওয়া যায়। গুরুত্বপূর্ণ সময় হাল ধরেন ক্রনাল পান্ডিয়া (Krunal Pandya)। তিনি একাই দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৭৩ রান। ৪ টি চার এবং ৫ টি ছক্কা হাঁকান এই তারকা। ফলে শেষ পর্যন্ত আরসিবি ২ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

বিতর্কে আরসিবি তারকা-

প্রাক্তন দল মুম্বাই'কে মিডল ফিঙ্গার দেখালেন RCB তারকা, কুরুচিপূর্ণ ভঙ্গিমা ঘিরে বিতর্কের ঝড় !! 3
RCB vs MI | Image: Getty Images

গতকালের মুম্বাই বনাম ব্যাঙ্গালোরের ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। শেষ ওভারে বাকি ছিল ১৫ রান। রাজ বাওয়া (Raj Bawa) রোমারিও শেফার্ডকে (Romario Shepherd) আউট করে মুম্বাইকে জয়ের কাছাকাছি এনে দিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তন হয়। ভুবনেশ্বর কুমার ছক্কা হাঁকিয়ে কার্যত জয় ছিনিয়ে আনেন। এর ফলে ম্যাচের পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল।

সেই সময় ডাগ‌আইট থেকে দেখা যায় আরসিবির তারকা টিম ডেভিড (David Miller) মিডল ফিঙ্গার দেখান মুম্বাই ইন্ডিয়ান্সকে। এই বিতর্কিত ভঙ্গিমা ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে। উল্লেখ্য ডেভিড দীর্ঘদিন মুম্বাই দলের হয়ে খেলেছেন। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই দলের জার্সি পরে মাঠে নামেন তিনি। উল্লেখ্য টিম ডেভিড চলতি টুর্নামেন্টে ১১ ম্যাচে ২৩২ রান সংগ্রহ করেছেন।

দেখুন সেই ভিডিওটি-

Read Also: প্লে-অফের স্বপ্ন শেষ মুম্বাই ইন্ডিয়ান্সের, দ্বিতীয় দল হিসেবে চলতি IPL থেকে গেল ছিটকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *