বর্তমানে আইপিএলে (IPL 2026) একাধিক ক্রিকেটারদের ওপর জাতীয় নির্বাচকদের বিশেষ নজর রয়েছে। উল্লেখ্য আগামী বছর ওডিআই বিশ্বকাপ (ODI WC 2026) নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিসিসিআই (BCCI)। ফলে আইপিএলে পর একদিনের দ্বিপাক্ষিক সিরিজগুলোকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জুন মাসে আফগানিস্তানের (India vs Afghanistan ODI Series) বিপক্ষে রয়েছে গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ওডিআই সিরিজ। এই সিরিজে ভারতীয় দলে একাধিক পরিবর্তন দেখতে পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।
Read More: শাহবাজ-শামির জন্য উড়ল লাখ-লাখ টাকা, সৌরভের হাত ধরে হাওয়া বদল বেঙ্গল টি-২০ লিগে !!
ওডিআই সিরিজে ভারত-

গত বছর রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয় করেছিল। তবে এরপর ভারতীয় ওডিআই দলের একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। শুভমান গিলকে (Shubman Gill) এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে দায়িত্বে নিয়ে আসা হয়। তবে এই সিদ্ধান্ত খুব একটা কার্যকর হয়নি। নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে এই বছর জানুয়ারি মাসে ব্লু ব্রিগেডরা ৩ ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নামে। এই সিরিজে ২-১ ম্যাচে জয় ছিনিয়ে নেয় কিউই বাহিনী।
অন্যদিকে এবার আইপিএলের পর আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নামবে ভারত। জুন মাসে আফগানদের বিপক্ষে ১ টি টেস্ট ম্যাচ এবং ৩ টি ওডিআই ম্যাচ খেলবে ব্লু ব্রিগেডরা। ১৪ জুন প্রথম ওডিআই ম্যাচটি হবে ধর্মশালায়। ১৭ জুন দ্বিতীয় ওডিআই ম্যাচটি হবে লখনউতে। ২০ জুন শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চেন্নাইয়ের মাটিতে।
বাদ রোহিত-হার্দিক-

রোহিত শর্মা টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেও বর্তমানে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। তিনি ২০২৭ ওডিআই বিশ্বকাপকে পাখির চোখ করেছেন। তবে চলতি আইপিএলে হ্যামস্ট্রিং’এ চোট পেয়েছেন এই তারকা। মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে বেশকিছু ম্যাচে মাঠের বাইরে ছিলন। দলের প্রয়োজনে শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন। তবে এখনই সম্পূর্ণ সুস্থ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কামব্যাক করতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
জাতীয় নির্বাচকরাও এখনই তাড়াহুড়ো করতে চাইছেন না। অন্যদিকে হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya) চলতি আইপিএলে পিঠে চোট পেয়েছেন। ফলে চলতি টুর্নামেন্ট থেকে তিনি ছিটকে গেছেন বলাই যায়। আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজের দল থেকেও বাদ পড়তে চলেছেন বলে খবর সামনে এসেছে।
ভারতের সম্ভাব্য ওডিআই দল-
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঈশান কিষাণ, নীতিশ কুমার রেড্ডি, ক্রনাল পান্ডিয়া, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং