টি২০ দলের মালিক হলেন রাহুল দ্রাবিড়-অধিনায়ক আশ্বিন, IPL'এর মধ্যেই এল চমকে দেওয়া খবর !! 1

আইপিএলে (IPL 2026) প্লে অফের লড়াইয়ের প্রতিটি মূহুর্তের দিকে তাকিয়ে আছে ক্রিকেট ভক্তরা। ইতিমধ্যেই মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে শেষ চারে পৌঁছানোর লড়াই শেষ করেছে। তবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো দল পিছিয়ে থাকলেও ভক্তদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। এর মধ্যেই টি-টোয়েন্টি দল কিনে চমক দিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং প্রধান কোচের এই সিদ্ধান্ত বর্তমানে চর্চায় উঠে এসেছে।

Read More: শাহবাজ-শামির জন্য উড়ল লাখ-লাখ টাকা, সৌরভের হাত ধরে হাওয়া বদল বেঙ্গল টি-২০ লিগে !!

দল কিনলেন রাহুল-

Rahul dravid, team india, t20 world cup 2024, bcci
Rahul Dravid | Image: Getty Images

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হয়ে ব্যাটসম্যান হিসেবে একাধিক নজির গড়েছেন। তার স্বর্ণময় অধ্যায় এখনও উজ্জ্বল হয়ে আছে। এরপর কোচ হিসেবেও সফল হয়েছেন এই তারকা। ‌রাহুলের তত্বাবধানেই রোহিত শর্মার (Rohit Sharma) বাহিনী ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2024) জয় করে।‌ আইপিএলের মঞ্চেও কোচিং করিয়েছেন। এবার ২২ গজে নতুন ভুমিকায় ফিরতে চলেছেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান।

টি-টোয়েন্টি দলের মালিক হলেন রাহুল দ্রাবিড়। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (Europian T20 Premier League) ডাবলিন গার্ডিয়ান্স দলটি কিনেছেন তিনি। এছাড়া ওই টুর্নামেন্টের অপর একটি দল রটারডাম ডার্সের যৌথভাবে মালিকানা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস (Jonty Rhodes), ফ্যাফ ডুপ্লেসিস (Faf du Plessis) এবং হেনরিখ ক্লাসেন‌ (Heinrich Klaasen)। উল্লেখ্য আইপিএলের ধাঁচে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।‌ ইতিমধ্যেই ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে।

নেতৃত্বে দায়িত্বে রবিচন্দ্রন আশ্বিন-

bcci-law-had-been-stopping-ashwin-from-playing-other-leagues
Ravichandran Ashwin | Image: Getty Images

গত কয়েক বছরে ইউরোপে ক্রিকেট বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে। এই বছর ভারত এবং শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড, নেদারল্যান্ড, ইতালি, আয়ারল্যান্ডের মতো দেশগুলিকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। ক্রিকেটের পরিকাঠামোকে আরও উন্নত করার জন্য ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টুর্নামেন্টের প্রথম মরসুম আসন্ন আগস্ট থেকে শুরু হতে চলেছে।

রাহুল দ্রাবিড়ের মালিকানাধীন ডাবলিন গার্ডিয়ান্সের নেতৃত্বের দায়িত্ব সামলাবেন রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin)। এই প্রাক্তন তারকা বর্তমানে আইপিএলের বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে রাহুল দ্রাবিড় সংবাদমাধ্যমে এই বিষয়ে মুখ খুলেছেন। জানিয়ে দিয়েছেন যে দলের অভ্যন্তরীণ বিষয়ে মালিক হিসেবে হস্তক্ষেপ করবেন না।

Read Also: প্রাক্তন দল মুম্বাই’কে মিডল ফিঙ্গার দেখালেন RCB তারকা, কুরুচিপূর্ণ ভঙ্গিমা ঘিরে বিতর্কের ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *