এই বছর আইপিএলের (IPL 2026) লিগ পর্বের ম্যাচ আর কয়েকটা বাকি রয়েছে। এর মধ্যেই একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ফলে তারা ইতিমধ্যে লড়াই থেকে ছিটকে গেছে। গতকাল হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হয়েছিল। এই ম্যাচেও তারা প্রভাব ফেলতে সম্পূর্ণ ব্যর্থ হয়। দলের ব্যাটিং এবং বোলিং বিভাগ রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। এর মধ্যেই ম্যাচ চলাকালীন আইন ভেঙে শাস্তির মুখে পড়লেন হার্দিক। এই তারকা ক্রিকেটারকে করা হল আর্থিক জরিমানা।
Raed More: IPL’এর মধ্যেই সামনে এল নতুন স্টেডিয়াম, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক !!
মুম্বাইয়ের লজ্জাজনক হার-

এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত ১৩ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে। ইতিমধ্যেই তারা প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একেবারেই ছন্দে ছিল না মুম্বাই। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে একের পর এক আউট হয়ে যান রোহিত শর্মা (Rohit Sharma), র্যায়ান রিকেলটনরা (Ryan Rickelton)। একমাত্র করবিন বশ (Corbin Bosch) প্রভাব ফেলার চেষ্টা করেছিলেন। ফলে ১৪৮ রানের লক্ষ্যমাত্রা দেয় এমআই।
এই রান তাড়া করতে নেমে প্রথম দিকে নাইট বাহিনী চাপের মুখে পড়লেও ঘুরে দাঁড়িয়ে লড়াই চালায়। দলের হয়ে হাল ধরেন মনিশ পান্ডে (Manish Pandey) এবং রোভম্যান পাওয়েল (Rovman Powell)। ম্যাচে মনিশ ৩৩ বলে ৪৫ রান করেন। অন্যদিকে রোভম্যানের ব্যাট থেকে আসে ৩০ বলে ৪০ রান। ফলে শেষ পর্যন্ত নাইট বাহিনী ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় এবং তারা শেষ চারের লড়াইয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে।
শাস্তির মুখে পড়লেন হার্দিক-

মুম্বাই ইন্ডিয়ান্সের ধারাবাহিকভাবে ব্যর্থতার কারণে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন। এর মধ্যে এবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন বিতর্কিত কর্মকান্ড ঘটিয়ে শাস্তির মুখে পড়লেন। বুধাবার ম্যাচে বল হাতে উইকেট তুলে নিতে পারেননি। নিজের হতাশা প্রকাশ করে উইকেটের বেল ফেলে দেন। ক্রিকেটের সরঞ্জামের অপব্যবহার করার কারণে তিনি আইপিএলের আচরণবিধির আর্টিকেল ২.২ লঙ্ঘন করেছেন।
ম্যাচ রেফারির রিপোর্টে বলা হয় মুম্বাই অধিনায়ক রান-আপে ফিরে যাওয়ার সময় জোরপূর্বক উইকেটের বেল ফেলে দিয়েছিলেন। ফলে এই তারকার ম্যাচ ফি’এর ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়াও দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। পরবর্তী সময় এইরকম কাজ করলে হার্দিককে একটি ম্যাচ থেকে নিষিদ্ধ পর্যন্ত করা হতে পারে। উল্লেখ্য মুম্বাই লিগ পর্বের শেষ ম্যাচে ২৪ মে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মাঠে নামবে।