আইপিএলের মঞ্চে একাধিক তারকা ক্রিকেটার আবারও জাতীয় দলে কামব্যাক করার জন্য নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। এই বছর আইপিএলে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), মহম্মদ শামির (Mohammed Shami) মতো তারকা পেসারও জাতীয় নির্বাচকদের নজরে আসার চেষ্টা চালাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে আছেন শামি। তিনি ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্মেন্স করে ইতিমধ্যেই চমক দেওয়ার চেষ্টা করেছেন। তবে এখনও নির্বাচকরা তাকে জাতীয় দলে ফেরাবার বিষয়ে এখনও ভাবনাচিন্তা করেছেন না। এর মধ্যেই এবার আইনি জটিলতা থেকে স্বস্তি পেলেন এই তারকা।
Read More: মুম্বই লবি অতীত, গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়ায় GT কানেকশন !!
চেক জালিয়াতি মামলা থেকে মুক্তি-

মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের (Hasin Jahan) বিবাহ বিচ্ছেদের মামলা একাধিকবার আলোচনায় উঠে এসেছে। হাসিন জাহান এই তারকা ক্রিকেটারের পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছিলেন। বর্তমানে শামিকে প্রতি মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ হিসাবে দিতে হয়। এর মধ্যেই ১ লাখ টাকা চেক বাউন্সের অভিযোগ এনেছিলেন হাসিন। ২০১৮ সালে এই প্রতারণার মামলা করেছিলেন।
আজ মামলার হাজিরা ছিল কোর্টে। বিচারপতি এই মামলা থেকে মহম্মদ শামিকে বেকসুর খালাস করেছে। কোর্ট চত্বর ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকা পেসার বলেন, “আমি আত্মবিশ্বাসী ছিলাম যে মামলার রায় আমাদের পক্ষে হবে। কারণ আমি কোনো ভুল করিনি। যা টাকা চাওয়া হয়েছিল সমস্তটাই দিয়ে দিয়েছি। বাকি বিষয়গুলো ঠিক রয়েছে।”
খোরপোশ বৃদ্ধির জন্য মামলা-

কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে হাসিন জাহানকে প্রতি মাসে মহম্মদ শামিকে দিতে হয় দেড় লাখ টাকা। এছাড়াও মেয়ের পড়াশোনা এবং দেখভালের জন্য এই তারকা ক্রিকেটার দেন আড়াই লক্ষ টাকা। কিন্তু এতেও নাকি সংসার চলছে না। ফলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হাসিন। এই আবেদনের ভিত্তিতে ভারতের সর্বোচ্চ আদালত মহম্মদ শামি এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছিল।
অন্যদিকে এই বছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে বলা হতে লড়াই চালাচ্ছেন শামি। এখনও পর্যন্ত ১২ ম্যাচে ১০ টি উইকেট সংগ্রহ করেছেন। তবে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে একাদশে ছিলেন না। এই বিষয়ে এই জনপ্রিয় পেসার সাংবাদিকদের বলেন, “এই বিষয়ে আমি আর কী করতে পারি? ম্যাচে যা হতে পারে, মাঠে যা হতে পারে সবকিছু ঠিক করে যাওয়ার চেষ্টা করি।” অন্যদিকে আফগানিস্তানের (India vs Afghanistan Series) বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজেও জাতীয় দলে জায়গা পাননি এই তারকা পেসার।