চলতি আইপিএলে (IPL 2026) বর্তমানে লিগ পর্বের ম্যাচ আর মাত্র কয়েকটা বাকি রয়েছে। ইতিমধ্যেই প্লে অফের জায়গা পাকা করে নিয়েছে ৩ টি দল। কিন্তু চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে শেষ চারে পৌঁছানোর রাস্তা যথেষ্ট কঠিন করে ফেলেছে। শেষ ম্যাচে তারা ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। এরপরই ট্রাভিস হেড (Travis Head) এবং ঈশান কিষাণের (Ishan Kishan) বিতর্কিত উদযাপনের ছবি বিতর্কে উঠে আসে। এই বিষয়ে এবার চেন্নাই কর্তৃপক্ষ বিসিসিআইয়ের (BCCI) কাছে অভিযোগ জানাচ্ছে বলে খবর সামনে এসেছে।
Read Also: ‘বাড়ি যা বোকা@$%…’ ম্যাচ জিতিয়ে CSK ফ্যানদের গালি দিলেন ঈশান কিষান, ভাইরাল ভিডিও !!
চেন্নাইয়ের লজ্জাজনক হার-

সোমবার চিপক স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস। ম্যাচে প্রথম ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে হলুদ বাহিনী চাপের মুখে পড়ে গিয়েছিল। বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। তবে চাপের মুখে দাঁড়িয়ে হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। তিনি ২৭ বলে ৪৪ রান সংগ্রহ করেন। ফলে সিএসকে ১৮১ রানের লক্ষ্যমাত্রা দেয়।
এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) ও ঈশান কিষাণ। ক্লাসেন ২৬ বলে করেন ৪৭ রান। অন্যদিকে ঈশান করেন ৪৭ বলে ৭০ রান করে জ্বলে উঠেছিলেন। ফলে ৫ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নেয় হায়দ্রাবাদ। এর সঙ্গেই ১৩ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গেছে রুতুরাজ গায়কোয়াডরা (Ruturaj Gaikwad)।
অভিযোগ জানাচ্ছে CSK-

চেন্নাই সুপার কিংস পরাজয়ের পর পয়েন্ট তালিকায় একাধিক পরিবর্তন ঘটেছে। সরাসরি প্লে অফে জায়গা নিশ্চিত করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। অন্যদিকে সোমবার ম্যাচ শেষে হুইসেল বাজানোর ভঙ্গিমায় সিএসকে সমর্থকদের কটাক্ষ ছুঁড়ে দেন ঈশান কিষাণ। এছাড়াও চিপকে হাত নাড়িয়ে ভক্তদের বাড়ি চলে যাওয়ার জন্য কার্যত নির্দেশ দেন। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ বর্তমানে সোশ্যাল মিডিয়া আলোচনায় উঠে এসেছে।
ট্র্যাভিস হেডকেও (Travis Head) এই ধরনের উদযাপন করতে দেখা গেছে বলে ইতিমধ্যেই অভিযোগ সামনে এসেছে। সরাসরি চেন্নাই সমর্থকদের অপমান করা হয়েছে বলে মনে করছেন অনেকেই। ফলে সূত্র অনুযায়ী ৫ বারের চ্যাম্পিয়নরা এবার ঈশান কিষাণ এবং ট্রাভিস হেডের বিরুদ্ধে বিসিসিআইয়ের কাছে অভিযোগ জানাতে চলেছে। অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তির মুখে পড়তে পারেন তারা। ম্যাচ ফি জরিমানা সহ তাদের একটি ম্যাচ থেকে নিষিদ্ধ পর্যন্ত করা হতে পারেন।