CSK হারতেই কপাল খুললো KKR'এর, এই সমীকরণে প্লে-অফে করবে কোয়ালিফাই !! 1

KKR: ২০২৬ আইপিএল মৌসুমে (IPL 2026) শেষ পর্বে এসে প্রতিটি ম্যাচে কার্যত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ঠিক তেমনই গতকালের ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। গতকাল চেন্নাই সুপার কিংস ও সানরাইজ হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল। চিপকের মাঠে দর্শকদের উন্মাদনা ছিল এদিন চোখে পড়ার মতো। তবে মূল আকর্ষণ ছিল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাকে সামনে থেকে দেখার আনন্দে ভরপুর ছিল গ্যালারি। কিন্তু সেই আনন্দ ম্লান হয়ে যায় চেন্নাইয়ের পরাজয়ে। এমনকি চেন্নাইয়ের প্রিয় থালাকে মৌসুমের শেষ ম্যাচেও দেখতে পাওয়া গেল না। ঘরের মাঠে গ্রুপ স্টেজের শেষ ম্যাচের হাসি হাসতে পারল না চেন্নাই। প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রান তোলে চেন্নাই। প্রাথমিকভাবে সঞ্জু স্যামসনের শুরুটা ছিল আক্রমণাত্মক, তিনি মাঠে নেমেই বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু প্যাট কামিন্সের (Pat Cummins) আগমনে সেই চাপ উল্টে যায়।

ঈশানের দাপুটে ইনিংসে প্লে-অফে পৌঁছলো সানরাইজার্স

Kkr
CSK vs SRH | Image: Getty Images

সঞ্জু ফিরে যাওয়ার পর উর্ভিল প্যাটেল কিছুটা লড়াই করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। শাকিব হোসেনের স্লোয়ারে বোল্ড হয়ে তিনি ফিরে চান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) ইনিংস। টি-টোয়েন্টি ফরম্যাটে যেখানে দ্রুত রান তোলা জরুরী সেখানে তিনি ধীরগতিতে ব্যাটিং চালিয়ে যান। যা দলের উপর আরো চাপ সৃষ্টি করে। তারপর মিডিলে কার্তিক শর্মা এসে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং চালালেও তার আউট হওয়ার পর আবার চাপে পড়ে যায় চেন্নাই শেষের দিকে ব্রেভিস এবং দুবে কিছুটা লড়াই করে ম্যাচটিকে সম্পন্ন করেন। ১২১ রানের লক্ষ তারা করতে নেমে হায়দ্রাবাদের শুরুটা একেবারেই ভালো ছিল না। ট্রেভিস হেড দ্রুত আউট হয়ে গেলে দলের ওপর চাপ সৃষ্টি হয়।

তারপর হেনরিখ ক্লাসেন এবং ঈশান কিষান সেই চাপ কিছুটা কাটিয়ে ওঠে। তাদের ৭৫ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হেনরিক ক্লাসেন ২৬ বলে ৪৭ রান করে ম্যাচের গতিপথ বদলে দেয় এবং সেই সাথে ঈশান কিষান ৭০ রান করে আউট হয়ে গেলেও ততক্ষণে ম্যাচ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে আসে। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে তাদের লক্ষ্য পূরণ করে। সেই সাথে প্লে অফের জায়গাও নিশ্চিত হয়। অন্যদিকে চেন্নাইয়ের শেষ ম্যাচ শুধু জিতলেই হবে না একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের উপর। আইপিএল ২০২৬-এ (IPL 2026) প্লে-অফের লড়াই এবার অত্যন্ত জটিল জায়গায় পৌঁছেছে। মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস ইতিমধ্যেই ছিটকে গিয়েছে প্লে-অফের দৌড় থেকে। আরসিবি, এসআর এইচ ও গুজরাট ইতিমধ্যে কোয়ালফাই করে গিয়েছে চলতি আইপিএলের জন্য। আর একটি স্থানের লড়াইয়ে রয়েছে পাঁচ দল। সেই লড়াইয়ে এখনও টিকে রয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (KKR)। মরসুমের শুরুটা একেবারেই ভালো ছিল না নাইটদের।

প্লে-অফের রাস্তা খোলা KKR’এর

Kkr
KKR | IMAGE: GETTY IMAGES

প্রথম ছয় ম্যাচে জয়ের দেখা পায়নি দল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টির জন্য একটি ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট মিলেছিল। তখন প্লে-অফে ওঠা কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছিল। কিন্তু এরপর ঘুরে দাঁড়ায় কেকেআর। পরের ছয় ম্যাচে পাঁচটি জয় তুলে নিয়ে তারা আবার সমীকরণে ফিরে এসেছে। বর্তমানে ১১ পয়েন্ট নিয়ে এখনও আশা বাঁচিয়ে রেখেছে অজিঙ্কা রাহানের দল। তবে প্লে-অফে উঠতে গেলে শুধু নিজেদের জিতলেই হবে না, অন্য দলগুলির ফলও কেকেআরের পক্ষে যেতে হবে। শেষ দুই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলে নাইটরা ১৫ পয়েন্টে পৌঁছবে। অন্যদিকে বাঁকি দলগুলোর দিকেও কেকেআরকে নজর রাখতে হবে।

Read Also: “রাজনীতিতে জড়ানো ভুল হয়েছে..”, সরকার পরিবর্তন হ‌ওয়ার পর বিস্ফোরক মন্তব্য জনপ্রিয় তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *