এই বছর আইপিএলে (IPL 2026) লিগ পর্বের লড়াই বর্তমানে শেষ পর্বে এসে পৌঁছেছে। ইতিমধ্যে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে গেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। ঋষভ পান্থ (Rishab Pant) চলতি টুর্নামেন্টেও সম্পূর্ণ ব্যর্থ হয়ে ভক্তদের রীতিমতো হতাশ করেছেন। এর সঙ্গেই মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) প্লে ওফে পৌঁছানোর আশা ইতিমধ্যেই শেষ করেছে। দল হতাশ করলেও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখানোর চেষ্টা করেছেন তিলক বর্মা (Tilak Varma)। এবার তার প্রেমের সম্পর্কের জল্পনা নিয়ে এল গুরুত্বপূর্ণ তথ্য। শ্রীলীলার (Sreeleela) সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে খবর সামনে এসেছে।
Read More: PBKS-র ভরাডুবিতে বড় সিদ্ধান্ত পন্টিংয়ের, ছাড়ছেন হেড কোচের গুরুদায়িত্ব !!
তিলক-শ্রীলীলার সম্পর্ক নিয়ে জল্পনা-

মুম্বাই ইন্ডিয়ান্স থেকে নিজের পরিচয় তৈরি করেছিলেন তিলক বর্মা। তারপর জাতীয় দলের জার্সিতেও তিনি নিজের পরিচয় তৈরি করেছেন। গত বছর ডিসেম্বর মাসে এই তারকার পরিবার এবং জনপ্রিয় তেলেগু অভিনেত্রী শ্রীলীলার পরিবারকে একই সময়ে শ্রী ভেঙ্কটেশ স্বামীর মন্দিরে দেখতে পাওয়া গিয়েছিল। এরপরই গুঞ্জন শুরু হয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে খবর সামনে উঠে আসে। এছাড়াও এই অভিনেত্রী এবং তার মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের একাধিক ম্যাচ মাঠে উপস্থিত থাকতে দেখা যায়।
স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেমের সম্পর্ক নিয়ে তুমুল চর্চা শুরু হয়। সম্প্রতি এই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। অভিনেত্রীর পরিবার সূত্রে জানানো হয়েছে, “তিলক বর্মা এবং শ্রীলীলার প্রেমের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। তারা কখনও একে অপরের মুখোমুখি হয়নি। কথাও পর্যন্ত বলেনি। ফলে কোনো তথ্য প্রমাণ ছাড়া মিথ্যে গল্প তৈরি করা হচ্ছে।” সূত্র অনুযায়ী অভিনেত্রীও জানিয়েছেন যে তারা প্রেম করছেন না।
দুরন্ত ফর্মে তিলক বর্মা-

এই বছর মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে যাত্রা শুরু করে। কিন্তু এরপর একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায় হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে মুম্বাই। তবে দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন তিলক বর্মা।
তিনি চলতি টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে দুরন্ত শতরান করে জ্বলে উঠেছিলেন। এখন পর্যন্ত ১২ ম্যাচে এই তারকা সংগ্রহ করেছেন ৩৩৬ রান। একটি শতরানের সঙ্গে হাঁকিয়েছেন ২ টি অর্ধশতরান। উল্লেখ্য এখনও পর্যন্ত আইপিএলে তিলক ৬৬ ম্যাচে ১৮৩৫ রান সংগ্রহ করেছেন।