অথৈ জলে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেসি কান্ডে ১০০ কোটির মামলা ঠুকতে চলেছেন শতদ্রু দত্ত !! 1

রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর ফের সামনে এলো মেসি কান্ড। লিওলেন মেসিকে কেন্দ্র করে কলকাতার স্বপ্ন ভঙ্গের ঘটনা আজও ভুলেনি ফুটবলপ্রেমীরা। ২০২৫ সালের সেই বহুল চর্চিত বিশৃঙ্খলার জেরে নিরব থেকে আজ দীর্ঘ দিন পর প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুললেন শতদ্রু দত্ত। তিনি প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে সরাসরি লক্ষ্য করে অভিযোগ করেছেন যে, “আমি কোন ভুল করিনি আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল।” তিনি আরো বলেন যে, “আমাকে বলির পাঠা বানানো হয়েছিল। আমার বিরুদ্ধে যা কিছু হয়েছে তা অন্যায়। গোটা ভারত জানে আমার সঙ্গে কি জঘন্য ব্যবহার করা হয়েছে।

মেসি কান্ডে অরূপ বিশ্বাসের নামে মানহানির মামলা

Aroop Biswas, মনোজ তিওয়ারি, অরূপ বিশ্বাস,মেসি
Aroop Biswas । Image; Getty Images

‘ইনসাইড ফেন্সিং’ এবং ‘ক্লোজ প্রক্সিমিটি’ কার্ড নিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল বলে দাবি তার। এমনকি এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে ই মেলও করেন। কিন্তু সেখান থেকেও তিনি কোন প্রতিক্রিয়া পাননি। বরং এই পুরো ঘটনার দায় তার ওপর চাপানো হয়, এমনটাই দাবি তার। এই ঘটনার সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে তিনি ১০০ কোটি টাকার মামলা কথা উল্লেখ করেন। শুধু মামলাই নয়, যদি এই মামলায় তিনি যেতেন তাহলে সেই টাকা যারা মেসিকে দেখতে পাননি তাদের মধ্যে ভাগ করে দেবেন বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, “আমি জিতলে এই টাকা তাদের দেবো যারা সেদিন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলেন।” এই ঘটনায় তাকে ৩৮ দিন জেলে থাকতে হয়েছে।

Read More: দুর্নীতি মামলায় ডিসি শান্তনু সিনহার গ্রেফতারে বিপাকে সিএবি, চরম সিদ্ধান্ত নিল সৌরভরা !!

যা তার জীবনের এক অত্যন্ত কঠিন সময় বলে তিনি জানিয়েছেন। জেল থেকে বেরোনোর পর তিনি আবার নতুন করে আত্মবিশ্বাস ফিরে পান। বিজেপি শাসিত দুটি রাজ্য থেকে তাকে সম্মান জানানো হয়েছে। ফলে মানুষ যে তার পাশে আছে এটাও তিনি বিশ্বাস করেন। কারাবাস কাটানোর পর মেসির বাবার সঙ্গে তিনি কথা বলেছেন। ভবিষ্যতে আবারও মেসিকে কলকাতায় আনার পরিকল্পনা রয়েছে তার। তার ঘোষণা, “মেসিকে আবার কলকাতায় আনবোই আনবো।” তার এই ঘোষণা তারা আত্মবিশ্বাসেরই প্রতিফলন।

Read Also: দেবদত্ত পাড্ডিকালের সঙ্গে ডেটিং জনপ্রিয় লাস্যময়ী অভিনেত্রীর, IPL’এর মধ্যেই গোপন তথ্য ফাঁস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *