দুর্নীতি মামলায় ডিসি শান্তনু সিনহার গ্রেফতারে বিপাকে সিএবি, চরম সিদ্ধান্ত নিল সৌরভরা !! 1

প্রতি বছর আইপিএলে (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হোম গ্রাউন্ড হিসাবে নতুন করে সেজে ওঠে ইডেন গার্ডেন্স। এই বছরও সিএবি’র তত্ত্বাবধানে সফলতার সঙ্গে চলতি টুর্নামেন্টের ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে। আজ ইডেনে হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) নিজে দাঁড়িয়ে থেকে তত্ত্বাবধান করছেন। এর মধ্যেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হাওয়া কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহার (Shantanu Sinha Biswas) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সিএবি (CAB)।

Read More: “ব্যাঙেও লাথি মেরে গেল..”, মার্শ-পুরানের ব্যাটিং’এ লজ্জার হার CSK’এর, লখন‌উ জিততেই কটাক্ষ ভক্তদের !!

দুর্নীতি মামলায় ডিসি শান্তনু সিনহার গ্রেফতারে বিপাকে সিএবি, চরম সিদ্ধান্ত নিল সৌরভরা !! 2
Shantanu Sinha Biswas | Image: Twitter

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হয়েছে। বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। তারপর থেকেই বিভিন্ন দুর্নীতি মামলা দ্রুত অগ্রগতি পেয়েছে। সম্প্রতি কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্ৰেফতার করেছে ইডি। সোনা পাপ্পু কান্ডে দীর্ঘদিন ধরে তাকে তলব করছিল এই তদন্তকারী সংস্থা। কিন্তু নোটিস পাঠানো হলেও বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। অবশেষে বৃহস্পতিবার ইডি দপ্তরে যান। ‌

১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রশ্নের উত্তরে অসংগতি থাকায় শান্তনু সিনহাকে গ্ৰেফতার করা হয়। এরপর‌ই নড়েচড়ে বসেছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন। তিনি এতদিন ক্যালকাটা পুলিশ ক্লাবের প্রতিনিধি হিসাবে সিএবি’র সঙ্গে যুক্ত ছিলেন। ক্যালকাটা পুলিশ ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শান্তনু সিনহাকে সাসপেন্ড করা হয়। এই সিদ্ধান্ত সিএবি’কে জানানো হয়েছে। ‌ফলে তার সদস্যপদ বাতিল করা হয়েছে বলে খবর সামনে এসে।

চলতি আইপিএলে এই পুলিশকর্তার জন্য সিএবি অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করেছিল। ‌গ্ৰেফতারের পর সেই কার্ড বর্তমানে নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু ইডি লুক আউট নোটিশ জারি করার পরেও অ্যাক্রিডিটেশন কার্ড সেই সময় কেন বাতিল করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে সিএবির পক্ষ থেকে জানানো হয়, “ক্লাব কাকে সদস্য করবে সেটা তাদের নিজস্ব বিষয়ে। সিএবি শুধু ক্লাবের যারা প্রতিনিধিত্ব করে তাদের আমন্ত্রণপত্র বা টিকিট পাঠায়। আর কেউ অভিযুক্ত মানে অপরাধী নয়, আগে দোষ প্রমাণিত হোক।”

ইডেনে নামছে KKR-

Kkr
RCB vs KKR | Image: Getty Images

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছে। প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে তাদের শেষ ম্যাচগুলিতে জয় তুলে নিতে হবে। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane) ৬ উইকেটে পরাজিত হয়। ম্যাচে বিরাট কোহলি দুরন্ত শতরান হাঁকিয়ে জ্বলে উঠেছিলেন। আজ ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিপক্ষে জয় তুলে নিতেই হবে নাইটদের। অন্যদিকে শেষ ৫ ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে শুভমান গিলরা (Shubman Gill)।

Read Also: “ফিক্সিংয়ের প্রস্তাব..”, ক্রিকেট জীবনের ভয়ঙ্কর সময়ের কথা উল্লেখ করে বিস্ফোরক সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *