"ব্যাঙেও লাথি মেরে গেল..", মার্শ-পুরানের ব্যাটিং'এ লজ্জার হার CSK'এর, লখন‌উ জিততেই কটাক্ষ ভক্তদের !! 1

প্লে অফের লড়াইয়ে এগিয়ে যাওয়ার জন্য আজ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বেছে নেন ঋষভ পান্থ (Rishab Pant)। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল সিএসকে। কার্তিক শর্মা (Kartik Sharma) গুরুত্বপূর্ণ সময় হাল ধরেন। এছাড়াও ভরসা দেন শিবম দুবে (Shivam Dube)। ফলে হলুদ বাহিনী ১৮৮ রানের লক্ষ্যমাত্রা দেয়। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে মিচেল মার্শ (Mitchell Marsh) এবং জশ ইংলিশ (Josh Inglish)। তাদের দুরন্ত ব্যাটিং’এ জয় পেল লখন‌উ।

Read Also: তিলক-রিকেলটন ঝড়ে উড়ে গেল পাঞ্জাব! ২০০ রান তাড়া করে দাপুটে জয় মুম্বইয়ের !!

লখন‌উয়ের দুরন্ত জয়-

"ব্যাঙেও লাথি মেরে গেল..", মার্শ-পুরানের ব্যাটিং'এ লজ্জার হার CSK'এর, লখন‌উ জিততেই কটাক্ষ ভক্তদের !! 2
LSG vs CSK | Image: Getty Images

আজ প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে সঞ্জু স্যামসন (Sanju Samson) ২০ বলে ২০ রান করেন। রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) ফেরেন ৯ বলে ১৩ রান করে। বল হাতে আকাশ সিং (Akash Maharaj Singh) কার্যত টপ অর্ডার ধ্বংস করে দেন। এইরকম পরিস্থিতিতে চাপের মুখে দাঁড়িয়ে হাল ধরেন কার্তিক শর্মা। তিনি ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন। কার্তিক ম্যাচে ৪২ বলে ৭১ রান করে জ্বলে ওঠেন। তিনি হাঁকান ৬ টি চার এবং ৫ টি ছয়।

ব্রেভিস করেন ১৬ বলে ২৫ রান‌। এছাড়াও শেষে ১৬ বলে অপরাজিত ৩৬ রান করে দলকে আত্মবিশ্বাস দেন শিবম দুবে। তিনি ইনিংসটি সাজান ২ টি ছয় এবং ৩ টি চার দিয়ে। ফলে প্রথম ইনিংসে চেন্নাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলে নেয়। উল্লেখ্য আজ সিএসকের হয়ে আকাশ সিং ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ টি উইকেট শিকার করেন। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান মিচেল মার্শ এবং জশ ইংলিশ।

জশ ৩২ বলে ৩৬ রান করেন। তার ব্যাট থেকে আসে ৩ টি চার এবং ১ টি ছয়। তবে মার্শ একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। ৩৮ বলে ৯০ রান করেন মিচেল। ৯ টি চার এবং ৭ টি ছয় আসে তার ব্যাট থেকে। এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন নিকোলাস পুরান‌। মাত্র ১৭ বলে অপরাজিত ৩২ রান করেন এই তারকা। তার ব্যাট থেকে আসে ১ টি চার এবং ৪ টি ছয়। ফলে ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে নেয় লখন‌উ সুপার জায়ান্টস।ফলে তারা ৭ উইকেটে বিশাল জয় পেল। উল্লেখ্য আজ চেন্নাইয়ের হয়ে স্পেন্সার জনসন (Spencer Johnson) ৪ ওভারে ৩৯ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেছেন।

এরপরই উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য। “বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই চেন্নাইয়ের অবস্থা খারাপ। প্লে অফের আশা শেষ। রুতুরাজ গায়কোয়াডকে অবিলম্বে ওকে বাদ দেওয়া উচিত।”, বলে জানাচ্ছেন নেটিজেনরা। “ধোনির পরবর্তীকালে এই দলকে শেষ করে দিচ্ছে। একেবারেই ফালতু বোলিং। লজ্জা লাগা দরকার।”, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন সমর্থকরা।‌

দেখুন ট্যুইট চিত্র-

Read More: হার্দিকদের গার্লফ্রেন্ড কালচার নিয়ে ক্ষেপে লাল আকাশ আম্বানি, BCCI’এর কাছে করলেন নালিশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *