IPL 2026: পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে মৌসুমের চতুর্থ জয় ছিনিয়ে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছিল পাঞ্জাব কিংসকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০০ রান তোলে পাঞ্জাব কিংস। পাঞ্জাবের হয়ে শুরুটা ভালো করেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। মাত্র ৩২ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেন প্রভসিমরান, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। মাঝের ওভারে নিয়মিত উইকেট হারাতে থাকে পাঞ্জাব কিংস। মাঝের ওভারে মুম্বইয়ের ট্রাম্প কার্ড হয়ে ওঠেন শার্দূল ঠাকুর।
যদিও, শেষদিকে আজমতুল্লাহ ওমরজাইয়ের ১৭ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস দলকে বড় স্কোর গড়তে বেশ সুবিধা এনে দেয়। তাছাড়া জাভিয়ার বার্টলেট (১৮*) ও বিষ্ণু বিনোদ (১৫*) দ্রুত রান যোগ করেন। মুম্বইয়ের হয়ে শার্দুল ঠাকুর (Shardul Thakur) গুরুত্বপূর্ণ সময়ে চার উইকেট তুলে নেন। তাছাড়া, দুই উইকেট পান দীপক চাহার এবং একটি করে উইকেট তুলে নেন করবিন বোশ এবং রাজ বাওয়া। ম্যাচটি পাঞ্জাবের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। রান তাড়া করতে এসে পাওয়ার প্লেতে ধ্বংসাত্মক ব্যাটিং চালান রায়ান রিকেলটন। তিনি ঝড়ো ৪৮ রান দলকে দুর্দান্ত শুরু এনে দেয়। যদিও রোহিত শর্মাকে বেশ সমস্যার সম্মুখীন হতে দেখা যায় ২৬ বলে মাত্র ২৫ রান বানিয়ে আউট হন রোহিত। এমনকি নমন ধীর ৬ বলে মাত্র ৯ রান বানিয়ে উইকেই হারিয়ে ফেলেন।
Read More: হার্দিক-স্কাই বাদ, ক্যাপ্টেন তিলক, ত্রিদেশীয় সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করলো BCCI !!
তিলকের ব্যাটে দাপুটে জয় মুম্বইয়ের

ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন তিলক ভার্মা (Tilak Varma)। মাত্র ৩৩ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৬টি বিশাল ছক্কা। অন্যদিকে শেষদিকে উইল জ্যাকস দ্রুত ২৫ রান করে ম্যাচ শেষ করে দেন। পাঞ্জাবের বোলাররা শুরুতে কিছুটা লড়াই করলেও বড় স্কোর ডিফেন্ড করতে ব্যর্থ হয়। মাঝের দিকে সমস্যায় পড়েন সারফেন রাদারফোর্ড যিনি ২১ বলে মাত্র ২০ রান বানান এবং উইল জ্যাকস ১০ বলে অপরাজিত ২৫ রানের একটি ক্যামিও খেলেন। ১ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নেয় মুম্বাই পল্টন। এটি তাদের মৌসুমের চতুর্থ জয়, যদিও দ্বিতীয় দল হিসেবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে এবং এই ম্যাচের পর ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।