১৮ কোটির ফিক্সড ডিপোজিট করেছে KKR, IPL থেকে ছিটকে যাওয়ার পরেই দেখাবে মুখ !! 1

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কাছে শেষ ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি মৌসুমে কেকেআর দলের শুরুটা একেবারেই ভালো হয়নি। চলতি আইপিএলে প্রথম ছয় ম্যাচ হেরেই অভিযান শুরু করেছিল কলকাতা তবে পরস্পর চারটি ম্যাচ জিতে আবার একবার প্লে অফের জন্য নিজেদের টিকিয়ে রেখেছিল। তবে আরসিবির কাছে হারের পর তাদের পক্ষে এগিয়ে যাওয়া আর সম্ভব নয়। ১১ ম্যাচ পরে কেকেআরের খাতায় রয়েছে ৯ পয়েন্ট। বাকি ৩ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ১৫, যদিও এই পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছানো সহজ নয়। এখানেই শেষ নয়, কেকেআর দলের এমন এক খেলোয়াড় রয়েছেন যিনি কিনা এবারের আইপিএলে কেবমাত্র কেকেআরের ফিক্সড ডিপোজিট হয়েই রয়েছেন।

টুর্নামেন্ট থেকে ছিটকে গেল KKR

Kkr
KKR | IMAGE: GETTY IMAGES

এবারের আইপিএলে চোটজনিত সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স কে একের পর এক খেলোয়াড়কে মিস করছে কেকেআর শুরুতেই তারা না এবং আকাশদীপকে পাইনি তারা। এমনকি মুস্তাফিজুরকে আগে থেকেই পায়নি দলটি। তবে এবার কেকেআর দলে ফিক্সড ডিপোজিট হিসাবে রাখা হয়েছিল শ্রীলঙ্কার মতিশা পথিরানাকে। বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। শুরুর দিকে মতিশাকে পাওয়া না গেলেও মাঝের ম্যাচগুলিকে তাঁর পাওয়ার সম্ভাবনা ছিল। তবে, কেকেআরের ১১ ম্যাচ পরে এখনও পর্যন্ত দেখা গেল না। মতিশা না থাকায় দলের পেস বোলিং একেবারেই সাধারণ দেখাচ্ছে। কার্তিক ত্যাগী ছাড়া বাঁকি পেসাররা একাধিক রান দিয়ে ফেলছেন এবং উইকেট নিতেও সক্ষম হচ্ছে না।

Read More; সরকার বদলের সাথে আটকে গেল সৌরভ গাঙ্গুলীর বায়োপিক, সেন্সর বোর্ডে পাচ্ছে না অনুমতি !!

১৮ কোটি বেকার নষ্ট KKR’এর

KKR, ipl 2026
Matheesha Pathirana | Image: Getty Images

এবারের আইপিএলে নিলামে মোটা টাকার বাজেট নিয়ে বসেছিল KKR। নিলামের মঞ্চে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটিতে কিনেছিল। মতিশা পথিরানাকে ১৮ কোটিতে এবং মুস্তাফিজুরকে প্রায় ১০ কোটিতে কিনেছিল দল। একেরপর এক সমস্যার সম্মুখীন হতে দেখা যায় কেকেআরকে। তবে মতিশা পথিরানার মতন বোলারকে না পাওয়াটা দলের বড় ক্ষতি। প্রসঙ্গত, চোট কাটিয়ে দলে যোগ দেওয়ার পরও এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে সুযোগ পাননি মাতিশা পাথিরানা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে NOC পাওয়ার পরও একাধিক ম্যাচ কেটে গেলেও তাঁকে বেঞ্চেই বসে থাকতে হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তিনি কি আদৌ পুরোপুরি ফিট? যদিও কয়েকদিন আগেই শেন ওয়াটসন জানিয়েছিলেন, পাথিরানা সম্পূর্ণ সুস্থ এবং খেলার জন্য প্রস্তুত। বিশেষ করে এত বড় অঙ্কের টাকা খরচ করার পর তাঁর মতো বোলারকে পুরো মরশুম বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে নাইট ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বড়সড় বিতর্ক।

Read Also: দাদাগিরিতে বড় টুইস্ট! সৌরভের জায়গায় সঞ্চালকের চেয়ারে বসছেন দেব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *