বাংলার গর্ব তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জীবনের গল্প এবার সিনেমার পর্দায়। বহুদিনের অবসান কাটিয়ে শুরু হয়েছে বায়োপিকের শুটিং যার নাম রাখার কথা ছিল ‘দাদা’। পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় তৈরি হচ্ছে এই বায়োপিক। ছবির নাম থেকেই স্পষ্ট যে এটি শুধু একজন ক্রিকেটারের গল্প নয় বরং একজন ব্যক্তিত্বের উত্থান সংগ্রাম এবং সাফল্যের কাহিনী। প্রথমে শোনা গিয়েছিল মার্চ মাসে শুটিং শুরু হবে। কিন্তু পরে বিভিন্ন কারণে জন্য সেটি পিছিয়ে এপ্রিল মাসে আসে। মাসের প্রথম দিন থেকেই ক্যামেরার সামনে হাজির হওয়ার কথা ছিল রাজকুমার রাওয়ের। যিনি এই ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন। রাজকুমার ইতিমধ্যেই চরিত্রের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে তিনি সৌরভের জীবন যাপন কথা বলার ধরন সব কিছুই পর্যবেক্ষণ করছেন। এমনকি চরিত্রের তাগিদে নিজের ওজন ও বাড়িয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় স্ট্যান্ড’-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এই স্ট্যান্ডটি ২০১৭ সালে তার সম্মানের জন্য তৈরি করা হয়েছিল। সেই থেকেই অনেকের মনে প্রশ্ন যে ছবির শুটিং কলকাতায় হচ্ছে কিনা। তবে আপাতত বর্তমানে শুটিং চলছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যদিও ছবির বড় একটা অংশ কলকাতার ইডেন গার্ডেন্সে শুটিং করা হবে বলে জানা গেছে। যা সৌরভের জীবনের সঙ্গে অতপ্রত ভাবে জড়িত। এই ছবিতে রাজকুমার ছাড়াও আরো বেশ কিছু অভিনেতা অভিনয় করবেন। বোমান ইরানি, গজরাজ রাও এবং অপরাজিতা আঢ্যের মতো অভিজ্ঞ অভিনেতারা রয়েছেন এই ছবিতে। বোমান ইরানি এবং অপরাজিতা আঢ্য সম্ভবত সৌরভের বাবা এবং মায়ের ভূমিকা অভিনয় করতে পারেন। এছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায় এর মত অভিনেতাদের নামও শোনা গেছে।
Read More: IPL’এর মঞ্চে ‘ব্লান্ডার’, ভুল পান্ডিয়াকে কিনে চরম বিপাকে মুম্বাই পল্টন !!
সৌরভের বায়োপিক নিয়ে কাটছে না ধোঁয়াশা

তবে শেষ সূত্রের দাবি, এখনও পর্যন্ত ছবির শুটিং শুরু হয়নি, সৌরভের এই আত্মজীবনীর গল্প আদেও প্রকাশ্যে আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আসলে, পশ্চিমবঙ্গে ২০৭টি আসনে বিধানসভায় অভিষেক হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকারের। আর এই পরিস্থিতিতে সৌরভের এই আত্মকথা নিয়ে বেশ প্রশ্ন উঠছে। গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের হাতেই ছিল দায়িত্ব আর এই সময়ে টলিউড ছিল টিএমসির কর্তাদের হাতে। সরকার বদলের পর বায়োপিকের ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। অন্যদিকে, সৌরভ গাঙ্গুলিকে জনপ্রিয় টিভি শো দাদাগিরিতে দেখা যাবে কিনা তা নিয়েও বেশ প্রশ্ন রয়েছে, শোনা যাচ্ছে জনপ্রিয় টলি অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।