আইপিএলের প্লে-অফের লড়াইটা নিজেরাই কঠিন করে ফেলল কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা চার ম্যাচ জিতে দারুণভাবে প্রত্যাবর্তন করলেও, গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৬ উইকেটে হেরে গেল অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। এই হাইভোল্টেজ ম্যাচের নায়ক ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর অনবদ্য শতরানের সামনে কার্যত আত্মসমর্পণ করল নাইট রাইডার্স (KKR)। বৃষ্টি-বিঘ্নিত এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯২ রান তোলে কলকাতা। জবাবে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে সহজ জয় পায় বেঙ্গালুরু। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বেঙ্গালুরু, অন্যদিকে ১১ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম দিকেই রয়ে গেল কলকাতা।
RCB’এর কাছে হেরে স্বপ্ন ভাঙলো KKR’এর

গতকাল ম্যাচের কথা বলতে গেলে, কলকাতার ইনিংসের শুরুটা খুব ভালো না হলেও, মাঝের দিকে ইনিংস সামলে নেন তরুণ অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। ৪৬ বলে ৭১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি, তাঁকে ভালো সঙ্গ দেন ক্যামেরন গ্রিন (২৪ বলে ৩২) এবং শেষদিকে আগ্রাসী ব্যাটিং করেন রিঙ্কু সিংহ (২৯ বলে ৪৯)। তবে হাতে উইকেট থাকা সত্ত্বেও শেষ কয়েক ওভারে রান তোলার গতি কমে যায়, যা শেষ পর্যন্ত বড় প্রভাব ফেলে। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে এসে খুবই সহজেই জয় সুনিশ্চিত করে নেয় আরসিবি। শেষ দুই ম্যাচে খাতা খুলতে না পারা বিরাট কোহলি কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। পাশাপাশি, দেবদত্ত পাডিক্কল (২৭ বলে ৩৯) তাঁকে ভালো সমর্থন দেন।
Read More: IPL’এর মঞ্চে ‘ব্লান্ডার’, ভুল পান্ডিয়াকে কিনে চরম বিপাকে মুম্বাই পল্টন !!
কোহলির গুরুত্বপূর্ণ ক্যাচ মিস ও ঢিলেঢালা ফিল্ডিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মৌসুমের শুরুতে টানা ছয় ম্যাচ হারার পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল কলকাতা, তাতে প্লে-অফের আশা জেগেছিল। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হার সেই লড়াইকে আবার কঠিন করে তুলল। কেকেআরের জন্য আর বাকি রয়েছে তিনটি ম্যাচ। ১৬ তারিখ গুজরাট টাইটান্স- এর মুখোমুখি হবে কেকেআর। বর্তমানে গুজরাট অত্যন্ত শক্তিশালী একটি দল, মাত্র ১০ দিনের মধ্যে তারা টেবিলের শীর্ষ দলগুলোকে হারিয়েছে। কেকেআরের বাঁকি ৩ ম্যাচে জয় ছিনিয়ে নিলেও তাদের পয়েন্ট হবে ১৫, যেটি যথেষ্ট হবে না প্লেঅফে পৌঁছানোর ক্ষেত্রে। এই পরিস্থিতিতে এটা স্পষ্ট যে এবারের আইপিএলে ভক্তদের হতাশ করলো KKR।