IPL'এর মঞ্চে 'ব্লান্ডার', ভুল পান্ডিয়াকে কিনে চরম বিপাকে মুম্বাই পল্টন !! 1

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। এবারের আইপিএলে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করার পর মুম্বইয়ের জন্য তাদের অভিযান খুব কঠিন হয়ে উঠেছিল। একেরপর এক ম্যাচে পরাজয়ের পর বেশ প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে বেশ প্রশ্ন তৈরি হয়েছে। এমনকি শেষ দুই ম্যাচে পান্ডিয়াকে ছাড়াই খেলতে দেখা যাচ্ছে মুম্বাইকে। ১১ ম্যাচ শেষে মুম্বইয়ের ঝুলিতে রয়েছে মাত্র ৬ পয়েন্ট। এবারের আইপিএলে তাদের পারফরম্যান্স খুবই সাধারণ। আর দলের এই পারফরম্যান্সের দায় দেওয়া হচ্ছে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও টিম ম্যানেজমেন্টকে।

ফর্মে নেই হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া ipl
Hardik Pandya | Image: Getty Images

২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে পাঁচটি ট্রফি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের সাফল্যের ধারেপাশেও ছিল না বাঁকি দল, তবে মেগা নিলামের চক্করে অনেক তারকা খেলোয়াড়কে ছাড়তে হয়েছিল মুম্বাইকে। ২০২২ এর আইপিএলে পান্ডিয়া ব্রাদার্সকে ছেড়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক যোগ দেয় গুজরাটে এবং ক্রুনালকে কিনেছিল লখনৌ। তবে, ২০২৪’এর আইপিএলের আগে গুজরাট ছেড়ে মুম্বইতে ফেরেন হার্দিক, তাকেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। তবে মুম্বাইয়ে ফিরে হার্দিকের সেই রূপ দেখেনি এমআই ভক্তরা। তিন মৌসুমে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স খুবই সাধারণ, অন্যদিকে ক্রুনাল শেষ দুই বছর আইপিএলে আরসিবি দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। গত মৌসুমে আরসিবি দলের তুরুপের তাস ছিলেন ক্রুনাল। ফাইনালেও ম্যাচের সেরা হয়েছিলেন তিনি।

Read More: “ভয়ঙ্কর পরিস্থিতি ছিল..”, IPL’এ গুরুতর চোট পাওয়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন লুঙ্গি এনগিডি !!

ভুল পান্ডিয়াকে কিনলো মুম্বাই ইন্ডিয়ান্স

পান্ডিয়া
Hardik and Krunal Pandya | Image: Getty Images

এমনকি, এই মৌসুমেও অলরাউন্ডার পারফরম্যান্স দেখিয়ে আসছেন তিনি। একেরপর এক ম্যাচে অসাধারণ বোলিং পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটিংয়েও তাকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে দেখা যাচ্ছে। শেষ দুই বছরের আইপিএলের ভিত্তিতে ক্রুনাল অনেকাংশে এগিয়ে রয়েছে হার্দিকের থেকে। এই পরিস্থিতিতে বেশ কিছু ভক্ত দাবি জানাচ্ছে মুম্বাই টিম ম্যানেজমেন্ট ভুল পান্ডিয়াকে দলে শামিল করেছে। হার্দিক পান্ডিয়ার জায়গায় ক্রুনাল দলে থাকলে মুম্বইয়ের উন্নতি হওয়ার বেশ সম্ভবনা ছিল বলেই মনে করেন ভক্তরা। অন্যদিকে, বেশ কিছু সূত্র দাবি জানাচ্ছে হার্দিক পান্ডিয়া নাকি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন। দক্ষিণ ও পূর্বের কয়েকটি ফ্রাঞ্চাইজি হার্দিককে তাদের দলের হয়ে খেলার জন্য আহবান জানিয়েছেন। যদিও হার্দিক বা মুম্বাই ইন্ডিয়ান্স কতৃপক্ষের থেকে এ বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি।

Read Also: টি২০ দলের মালিক হলেন রাহুল দ্রাবিড়-অধিনায়ক আশ্বিন, IPL’এর মধ্যেই এল চমকে দেওয়া খবর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *