চলতি আইপিএলে (IPL 2026) বর্তমানে শেষ চারে পৌঁছানোর সুযোগ রয়েছে আটটি দলের কাছে। ইতিমধ্যেই একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। গতকাল পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে পরাজিত হলে ছিটকে যেত দিল্লি ক্যাপিটালসও (Delhi Capitals)। কিন্তু তারা দুরন্ত পারফর্মেন্স করে কামব্যাক করেছে। আশা জাগিয়ে রেখেছে তারা। অন্যদিকে এই বছর টুর্নামেন্টে ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট পেয়েছিলেন দিল্লির তারকা পেসার লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। এবার তিনি সেই ভয়াবহ স্মৃতি নিয়ে মুখ খুললেন।
Read More: শাহবাজ-শামির জন্য উড়ল লাখ-লাখ টাকা, সৌরভের হাত ধরে হাওয়া বদল বেঙ্গল টি-২০ লিগে !!

এই বছর লিগ পর্বে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান কেএল রাহুল (KL Rahul)। তিনি ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন। এই রান তাড়া করতে নেমে পাঞ্জাবও প্রথম থেকে চাপ সৃষ্টি করতে থাকে। দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পান লুঙ্গি এনগিডি।
প্রিয়াংশ আর্যের (Priyansh Arya) মারা বল ব্যাটের মাথায় লেগে মিড অফের দিকে উড়ে যায়। দক্ষিণ আফ্রিকান পেসার ক্যাচটি ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেন। পিছন দিকে গিয়ে ধরার চেষ্টা করলে উল্টে পড়ে যান। মাটিতে মাথায় সজোরে ধাক্কা লাগে। চোট এতটাই গুরুতর ছিল যে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের মাধ্যমে গ্রীন করিডোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভয়াবহ স্মৃতি তুলে ধরেন এনগিডি-

হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছিলেন। বেশ কিছু পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান উদ্বেগের কোনো কারণ নেই। পরের দিন এনগিডি ক্রিকেট সমর্থকদের আশ্বস্ত করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আপনাদের আমাকে নিয়ে উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানাই। বর্তমানে সব ভালো আছে।” বর্তমানে সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও মাঠে ফিরছেন এনগিডি।
এর মধ্যে এক আলোচনায় ভয়াবহ স্মৃতি তুলে ধরেন। এই দক্ষিণ আফ্রিকান তারকা বলেন, “হ্যাঁ ওটা খুবই বিপদের পরিস্থিতি ছিল। প্রথম আমি এই রকম বাস্তবে কোন কিছুর মধ্যে দিয়ে গেলাম। তবে এখন আমি অনেক ভালো বোধ করছি। সেটা সত্যিই খুবই ভয়ের একটা সময় ছিল। তবে আমরা অত্যন্ত খুশি যে এখন সবকিছু ঠিক আছে।” উল্লেখ্য এনগিডির আইপিএলে ২৬ ম্যাচে ৩৭ টি উইকেট রয়েছে।