রায়পুরে কিং কোহলির (Virat Kohli) মাস্টার ক্লাস। অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে প্লে-অফের জন্য আংশিক ভাবে জায়গা পাকা করে ফেললো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শেষ দুই ম্যাচে খাতা খোলেনি কোহলির, তবে আজকের ম্যাচে তিনি বুঝিয়ে দিলেন কে আসল রাজা। এক অসাধারণ ইনিংসে কেকেআরকে (KKR) প্লে-অফ থেকেই ছিটকে দিলো আরসিবি। আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান বানায় কেকেআর। কেকেআরের হয়ে দুরন্ত ৭১ রানের ইনিংসটি খেলেছিলেন অঙ্গকৃষ রঘুবংশী। পাশাপশি, রিঙ্কু সিং ২৯ বলে ৪৯ রানের দুরন্ত ফিনিশ করেন। শুরুর দিকে ব্যাটিং অতটা সহজ ছিল না কেকেআরের কাছে। পাওয়ার প্লের ভিতরেই দুই ওপেনারকে হারায় কেকেআর।
ক্যাপ্টেন রাহানে ১৯ এবং ফিন অ্যালেন ১৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। রঘুবংশী এবং রিংকুর পাশাপশি ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে এসেছিল ৩২ রানের ইনিংস। কেকেআর টানা চার ম্যাচ জিতে রায়পুরে পৌঁছেছিল। তবে তাদের জয়ের ধারাকে ভেঙে দিলো আরসিবি। রান তাড়া করতে এসে, পাওয়ার প্লেতে উইকেট হারিয়ে ফেলেন জেকব বেথাল। ১২ বলে ১৫ রান বানিয়ে আউট হয়ে যান তিনি। এরপর দেবদত্ত পাদিকলের সঙ্গে বিরাটের মধ্যে ৯২ রানের পার্টনারশিপ হয়েছিল। ২৭ বলে ৩৯ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন দেবদত্ত। এরপর অবশ্য মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা সেভাবে সফল হননি।
Read More: বিরাটকে কলঙ্কিত করতে কোটি-কোটি টাকার অফার, বিস্ফোরক দাবি করলেন জার্মান ইনফ্লুয়েন্সার !!
কোহলির সেঞ্চুরিতে এবারের আইপিএল শেষ KKR’এর

ক্যাপ্টেন রজত পতিদার ৮ বলে ১১ এবং টিম ডেভিড ৩ বলে ২ রানে আউট হয়ে যান। আরসিবির হয়ে আবারও একবার স্টার বয় হয়ে উঠলেন বিরাট কোহলি। ৬০ বলে ১১টি চার এবং ৩টি ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলেন তিনি। তাছাড়া জিতেশের ব্যাট থেকে ৫ বলে ৮ রানের ফিনিশিং ইনিংস এসেছে। এই টুর্নামেন্টে এটি বিরাটদের অষ্টম জয়। আর এই জয়ের সাথে সাথে শীর্ষে উঠে আসলো আরসিবি ব্রিগেড। অন্যদিকে কেকেআরের কাছে প্লে-অফে পৌঁছানোর স্বপ্ন ভেস্তে গেল। বাঁকি ৩ ম্যাচ জিতলেও তাদের কাছে আর হয়তো সম্ভব হবে না প্লে-অফে কোয়ালিফাই করার। অন্যদিকে আরসিবি শীর্ষে পৌঁছে প্লে-অফের জন্য জায়গা পাকা করে ফেললো।