আজ মরণ-বাঁচন ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে। ম্যাচে টসে জিতে রজত পাটিদার প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। আজও বল হাতে প্রথমেই ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) এবং জশ হ্যাজেলউড (Josh Hazlewood) জ্বলে ওঠেন। কলকাতার টপ অর্ডার ধাক্কা খায়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) দলের হাল ধরেন। ভরসা দেন রিঙ্কু সিং’ও। ফলে লড়াইয়ের জায়গায় কলকাতা।
Read More: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত গুজরাট, গিলের নেতৃত্বে দাপট অব্যাহত
টপ অর্ডারের বিপর্যয়-

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে আসেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং ফিন অ্যালেন (Finn Allen)। দুজনেই বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন। ১৩ বলে ১৯ রান করেন অধিনায়ক। ৩ টি চার এবং ১ টি ছক্কা হাঁকান এই তারকা। অ্যালেনের ব্যাট থেকে আসে ৮ বলে ১৮ রান। ৩ টি চার এবং ১ টি চার আসে তার ব্যাট থেকে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন অঙ্গকৃষ রঘুবংশী এবং ক্যামেরন গ্ৰিন (Cameron Green)। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। গ্ৰিন ২৪ বলে ৩২ রান করেন। তার ব্যাট থেকেও আসে ৩ টি চার এবং ১ টি ছয়।
জ্বলে ওঠেন অঙ্গকৃষ-

ক্যামেরন গ্ৰিন আউট হওয়ার পর অঙ্গকৃষ রিঙ্কু সিং’এর সঙ্গে জুটি বেঁধেন। চাপের মুখে দাঁড়িয়ে দুই তরুণ ব্যাটসম্যান স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়েছিলেন। দুজনে মিলে গড়েন ৪৬ বলে ৭৬ রান। অঙ্গকৃষের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৭১ রান। ৭ টি চার এবং ৩ টি ছক্কা আসে তার ব্যাট থেকে। অন্যদিকে ২৯ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন রিঙ্কু। আজ তিনি হাঁকান ৩ টি চার এবং ২ টি ছয়।
এর ফলে কলকাতা নাইট রাইডার্স প্রথম ইনিংসে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেন। উল্লেখ্য আজ রাসিক সালাম দার (Rasikh Salam Dar), জশ হ্যাজেলউড (Josh Hazlewood) এবং ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) একটি করে উইকেট সংগ্রহ করেছেন।