বাদ বরুণ, অনিশ্চিত গ্রিন, প্রকাশ্যে RCB-এর সামনে KKR দলের একাদশ !! 1

IPL 2026: তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টানা চার ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এই জয়গুলোর গুরুত্ব ছিল অনেক। টানা ছয় ম্যাচ হেরে এবারের অভিযান শুরু করেছিল নাইট রাইডার্স দল। এবার তাদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। আইপিএল ২০২৬-এর ৫৭তম ম্যাচটি ১৩মে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুই দলের কাছেই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় উত্তেজনা তুঙ্গে। মৌসুমের শুরুটা একেবারেই ভালো ছিল না কেকেআরের। তবে অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে দলটি ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ব্যাট হাতে ক্যাপ্টেন ব্যর্থ হলেও দলকে বেশ ভালো ভাবেই পরিচালনা দিচ্ছেন তিনি। কেকেআরকে প্লেঅফে পৌঁছাতে গেলে যেকোনো মূল্যে বাঁকি ম্যাচগুলো জিততে হবে।

ধারাবাহিক জয়ে দল এখন আত্মবিশ্বাসে ভরপুর। অন্যদিকে, আরসিবিও জয়ের ধারা ধরে রাখতে মরিয়া, ফলে ম্যাচটি জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ ম্যাচে আরসিবি মুম্বাই ইন্ডিয়ান্সকে (MI) পরাস্ত করেছে। কেকেআরের (KKR) কথা বলতে গেলে, ওপেনিং জুটিতে থাকবেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ও ফিন অ্যালেন (Finn Allen)। দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত শতরান করে অ্যালেন নিজের ফর্মে ফিরেছেন। তবে রাহানে এখনও বড় রান পাননি, তাই এই ম্যাচে তাঁর ব্যাটের দিকে বিশেষ নজর থাকবে। তিন নম্বরে অংক্রিশ রঘুবংশী খেলবেন এবং তিনি উইকেটকিপিংয়ের দায়িত্বও সামলাবেন। ক্যামেরন গ্রিন ধীরে ধীরে ফর্মে ফিরছেন এবং ব্যাট-বল দুই বিভাগেই অবদান রাখছেন। তাঁর খেলা নিয়ে একটা সংশয় রয়েছে। তবে আশা করা যায় তিনি আজকের ম্যাচে খেলবেন।

Read More: টি২০ দলের মালিক হলেন রাহুল দ্রাবিড়-অধিনায়ক আশ্বিন, IPL 2026’এর মধ্যেই এল চমকে দেওয়া খবর !!

বরুণকে ছাড়াই নামতে হবে KKR’কে

Kkr, ipl 2026
Varun Chakravarthy | Image: Getty Images

পাশাপশি, ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং (Rinku Singh) দলের নির্ভরযোগ্য ফিনিশার হিসেবে বড় ভূমিকা নিতে পারেন। মিডল অর্ডারে রোভম্যান পাওয়েল (Rovman Powell) ও মনীশ পাণ্ডের অভিজ্ঞতা দলের শক্তি বাড়ায়। অনুকূল রায় অলরাউন্ডার হিসেবে ভারসাম্য বজায় রাখবেন। স্পিন বিভাগে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী জুটি নাও দেখা যেতে পারে। সানরাইজার্সের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান বরুণ, তিনি এই ম্যাচে অনুপস্থিত থাকবেন বলেই সূত্রের দাবি। পাশাপশি, পেস আক্রমণে কার্তিক ত্যাগী ইতিমধ্যেই নজর কেড়েছেন। নতুন বলে আক্রমণ শুরু করবেন বৈভব অরোরা। এই ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া থাকবে নাইট বাহিনী।

RCB’এর বিরুদ্ধে KKR-এর সম্ভাব্য একাদশ

অজিঙ্কা রাহানে (C), আংক্রিশ রঘুবংশী (WK), ক্যামেরন গ্রিন, রিংকু সিং, রোভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, রমনদীপ সিং, সুনীল নারিন, অনুকূল রায়, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার: ফিন অ্যালেন।

Read Also: “ইজ্জতের দফারফা করল..”, রাবাডা-হোল্ডারের বোলিং’এ ৮৬ রানে শেষ SRH, গুজরাট জিততেই ক্ষোভ ভক্তদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *