"মুখে বড় বাতেলা..." শিল্প ঘোষণা ইস্যুতে সৌরভকে পরোক্ষে খোঁচা শমীকের !! 1

রাজনৈতিক দুনিয়ায় কথার লড়াই চলতেই থাকে। তবে সেই লড়াই কখনো কখনো আবেগকে স্পর্শ করে। সম্প্রতি তেমনই এক বিতর্কের কেন্দ্রে উঠে এলেন বাংলার গর্ব তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সম্প্রতি বিপুল সংখ্যক আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টির সরকার। রাজ্যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী। তবে, সরাসরি নাম না নিলেও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পরোক্ষভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন।এর কেন্দ্রবিন্দুতে রয়েছে সৌরভের স্পেন সফর। সৌরভের স্পেন সফরের সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নিজে।

বাংলায় শিল্প আনতে চেয়েছিলেন সৌরভ

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Twitter

সেই সময়ে রাত জেগে তৎকালের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্প উন্নয়নের জন্য স্পেন সফরে গিয়েছিলেন, এবং সেই সাথে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে তাই নিয়ে প্রশ্ন তুললেন শমীক ভট্টাচার্য।সম্প্রতি তিনি এক শিল্প সম্মেলনে বলেছেন, “আমি এক ভদ্রলোককে চিনতাম আমরা জানতাম তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বিশাল বিশাল ছক্কা হাঁকান। কিন্তু হঠাৎ দেখলাম তিনি বাউন্ডারির বাইরে থেকে বল ছুঁড়ছেন। স্পেন থেকে ঘোষণা করা হয়েছিল বাংলার শিল্পের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু বাস্তবে তার কোন চিহ্নই পাওয়া যায়নি।

Read More; বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় বিপাকে BCB’এর প্রাক্তন কর্তারা, তদন্ত কমিটি নিচ্ছে নজিরবিহীন সিদ্ধান্ত !!

শিল্প নিয়ে সৌরভকে খোঁচা শমীকের

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Getty Images

সেই সাথে শমীক ভট্টাচার্য বর্তমান সরকারের অবস্থান ও স্পষ্ট করেছেন তিনি বলেছেন, “আমি চাইনা কেউ পেলে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কারখানা তৈরির কথা বলুক এ রাজ্যের মাটিতেই বিনিয়োগ হোক সেখানেই কর্মসংস্থান হোক।” এছাড়াও তিনি পূর্বের সরকারের আমলে ব্যবসায়ীদের সমস্যার কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, “অনেক ব্যবসায়ীরা বাধ্য হয়ে উত্তর প্রদেশ বা উত্তরাখান্ড চলে গেছে।” তিনি আরো বলেন “শিল্পপতিরা যাতে কোন আইনি জটিলতা ছাড়াই জমি পান সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।” বর্তমান সরকারের পক্ষ থেকে তিনি আইনি শৃঙ্খলা এবং প্রশাসনিক স্বচ্ছতার ওপর ভরসা রেখে আশ্বাস দেন যে, “কোন রাজনৈতিক দাদাগিরি বা সিন্ডিকেট রাজকে প্রশ্রয় দেওয়া হবে না।”  তিনি এটাও বলেন, “আপনারা বাংলায় ফিরে আসুন এই সরকার আপনাদের পাশে থাকবে।

Read Also: ভাই হার্দিকের জন্য টিম ইন্ডিয়ায় জায়গা নেই ক্রুনাল পান্ডিয়ার, ব্যাট হাতে ঝরাচ্ছেন আগুন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *