বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় বিপাকে BCB'এর প্রাক্তন কর্তারা, তদন্ত কমিটি নিচ্ছে নজিরবিহীন সিদ্ধান্ত !! 1

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) শুরু হওয়ার আগে থেকেই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। আইসিসিকে (ICC) এই টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়। তবে শেষ পর্যন্ত ভারত এবং শ্রীলঙ্কায় সফলভাবে ২০ ওভারের বিশ্বযুদ্ধ সম্পন্ন হয়েছে। এই বছর‌ও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ব্লু ব্রিগেডরা। তবে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে ভ্রমণ করবে বলে জানিয়ে দিয়েছিল। এরপরই আলোচনার মধ্যমে টাইগার বাহিনীদের বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি (ICC)।‌ এবার এই বিষয়ে তৎকালীন ক্রিকেট বোর্ডের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করল বাংলাদেশের নতুন সরকার।

Read More: শাহবাজ-শামির জন্য উড়ল লাখ-লাখ টাকা, সৌরভের হাত ধরে হাওয়া বদল বেঙ্গল টি-২০ লিগে !!

বাদ পড়েছিল বাংলাদেশ-

Icc বিশ্বকাপ
Bangladesh Cricket Team | Image: Getty Images

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে নিজেদের ছাপ ফেলার চেষ্টা করছে। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বিতর্ক তৈরি হয়। এই বছর আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকায় এই তারকাকে বাদ দেওয়ার জন্য দাবি জানাতে থাকে এক শ্রেণীর ক্রিকেট সমর্থক।

ফলে শেষ পর্যন্ত চাপের মুখে দাঁড়িয়ে বিসিসিআই নাইট বাহিনীদের মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দেয়। এই সিদ্ধান্ত তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যরা মেনে নিতে পারেনি। তারা টি২০ বিশ্বকাপের জন্য ভারতে ভ্রমণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল। নিরপেক্ষ ভ্যানুর জন্য আবেদন পর্যন্ত করা হয়। কিন্তু আইসিসি সমাধান সূত্র বার করতে না পারায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে টাইগার বাহিনীদের টুর্নামেন্ট থেকে বাদ দেয়।

শুরু হল তদন্ত-

T20 world cup 2026, বিশ্বকাপ icc
Bangladesh Cricket Team | Image: Getty Images

সেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অস্থায়ী উপদেষ্টা কমিটি দায়িত্ব গ্রহণ করেছিল। তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ইউনুস সরকারের সঙ্গে আলোচনা করে স্পষ্ট জানিয়ে দিয়েছিল লিটন দাসরা (Litton Das) ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। কারণ হিসেবে নিরাপত্তার অভাবকে চিহ্নিত করা হয়। এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের ওপর খারাপ প্রভাব ফেলেছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল না বলেও জানিয়েছেন অনেকে।

এর মধ্যেই বাংলাদেশের স্থায়ী সরকার নির্বাচিত হয়েছে। এরপর‌ই প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে তদন্ত কমিটির সদস্যের নাম প্রকাশ করেছে। এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে কেন বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। বিজ্ঞপ্তি অনুযায়ী ড. একেএম ওয়ালি উল্লাহ এই কমিটির নেতৃত্ব দেবেন। সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। এই কমিটি ১৫ টি কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে।

Read Also: প্রাক্তন দল মুম্বাই’কে মিডল ফিঙ্গার দেখালেন RCB তারকা, কুরুচিপূর্ণ ভঙ্গিমা ঘিরে বিতর্কের ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *