PBKS vs DC TOSS REPORT: টসে জিতল দিল্লি, মরণ-বাঁচন ম্যাচে ৫ পরিবর্তন অক্ষর প্যাটেলদের !! 1

আইপিএলের (IPL 2026) প্লে অফের লড়াই বর্তমানে জমজমাট হয়ে উঠেছে। এই লড়াই থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। শেষ কয়েকটি ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে পাঞ্জাব। তবে আজকের ম্যাচে জয় ছিনিয়ে নিলে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে যাবে তারা। অন্যদিকে আজকের ম্যাচে পরাজিত হলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে অক্ষর প্যাটেলরা (Axar Patel)। ফলে আজকের ম্যাচে জয় তুলে নেওয়া দুই দলের জন্যেই গুরুত্বপূর্ন।

Read More: KKR শিবিরে চোটের হানা, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে মিস্ট্রি স্পিনার !!

IPL ম্যাচের সময়সূচি-

PBKS vs DC TOSS REPORT: টসে জিতল দিল্লি, মরণ-বাঁচন ম্যাচে ৫ পরিবর্তন অক্ষর প্যাটেলদের !! 2
DC vs PBKS | Image: Getty Images

পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস

ম্যাচ: ৫৫

তারিখ: ১০/০৫/২০২৬

ভেন্যু: হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন‌ স্টেডিয়াম, ধর্মশালা

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

PBKS vs DC Match Preview-

PBKS vs DC TOSS REPORT: টসে জিতল দিল্লি, মরণ-বাঁচন ম্যাচে ৫ পরিবর্তন অক্ষর প্যাটেলদের !! 3
SRH vs PBKS | Image: Getty Images

পাঞ্জাব কিংস এই বছর আইপিএলে পরপর ৬ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল। তারপর শেষ ৩ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নেমেছিল পাঞ্জাব। ম্যাচে ঈশান কিষাণ (Ishan Kishan) এবং হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) দুরন্ত ব্যাটিং’এ ২৩৬ রানের লক্ষ্যমাত্রা দেয় হায়দ্রাবাদ। এই রান তাড়া করতে নেমে পাঞ্জাবের হয়ে কুপার কনলি (Copper Connolly) দুরন্ত শতরান করেন। এর ফলে ৩৩ রানে জয় ছিনিয়ে নেয় এস‌আর‌এইচ।

অন্যদিকে দিল্লি ১১ ম্যাচের মধ্যে পরাজিত হয়েছে ৭ ম্যাচে। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পরাজিত হয় অক্ষর প্যাটেলরা। ম্যাচে দিল্লির হয়ে পাথুম নিশঙ্কা (Pathum Nissanka) একমাত্র দুরন্ত অর্ধশতরান করেছিলেন। তবে ফিন অ্যালেনের (Finn Allen) শতরানে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় কলকাতা। উল্লেখ্য ডিসি এবং পিবিকেএস এখনও পর্যন্ত আইপিএলে মোট ৩৬ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে দিল্লি ১৭ টি ম্যাচে এবং পাঞ্জাব ১৮ টি ম্যাচে জয়লাভ করেছে। একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

PBKS’এর একাদশ-

প্রিয়ংশ আর্য, প্রভসিমরান সিং (উইকেটকিপার), কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), সূর্যাংশ সেডগে, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, শশাঙ্ক সিং, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

ইমপ্যাক্ট প্লেয়ার- হারপ্রীত বার, বিষ্ণু বিনোদ, জেভিয়ার বার্টলেট

DC’এর একাদশ-

কেএল রাহুল (উইকেটরক্ষক), সাহিল পারাখ, অভিষেক পোরেল, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), মিচেল স্টার্ক, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার, আকিব নবি, মাধব তেওয়ারি

ইমপ্যাক্ট প্লেয়ার: আশুতোষ শর্মা, সমীর রিজভী, বিপ্রজ নিগম, পাথুম নিসঙ্কা, ত্রিপুরনা বিজয়

Read Also: প্লে-অফের স্বপ্ন শেষ মুম্বাই ইন্ডিয়ান্সের, দ্বিতীয় দল হিসেবে চলতি IPL থেকে গেল ছিটকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *