আজ আইপিএলের (IPL 2026) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচ জমজমাট হয়ে উঠেছিল। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রজত পাটিদার (Rajat Patidar)। প্রথম ইনিংসে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) বল হাতে রীতিমতো জ্বলে ওঠেন। ফলে মুম্বাই একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাট হাতে ভরসা হয়ে ওঠেন নমন ধীর (Naman Dhir) এবং তিলক বর্মা (Tilak Varma)। ফলে ১৬৭ রানের লক্ষমাত্রা দিতে সক্ষম হয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই রান তাড়া করতে বেঙ্গালুরুও চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)।
Read More: “জেল হলেই লাইনে আসবে..”, ই-সিগারেট খেয়ে আইনি বিপাকে চাহাল, IPL’এর মধ্যেই মুখ পুড়ল তারকার !!
RCB’এর দুরন্ত জয়-

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিং করতে নেমে মাত্র ২ রান করে মাঠ ছাড়েন র্যায়ান রিকেলটন (Ryan Rickelton)। রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট থেকে আসে ১০ বলে ২২ রান। এরপর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) খাতা না খুলেই আউট হয়ে গেলে দল বিপর্যয়ের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে নমন ধীর এবং তিলক বর্মা জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ নমনের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৭ রান। তিনি ৫ টি চার এবং ২ টি ছয় দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন। অন্যদিকে তিলক ৪২ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন।
এই তারকা হাঁকান ৩ টি চার এবং ২ টি ছক্কা। ফলে মুম্বাই প্রথম ইনিংসে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে নেয়। উল্লেখ্য আজ ভুবনেশ্বর কুমার ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করেন। এই রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুও চাপের মুখে পড়ে যায়। করবিন বশ (Corbin Bosch) এবং দিপক চাহার (Deepak Chahar) বল হাতে টপ অর্ডারকে কার্যত ধ্বংস করে দেন। বিরাট কোহলি (Virat Kohli) খাতাই খুলতে পারেননি।
জ্যাকব বেথেল (Jacob Bethell) ফেরেন ২৭ রান করে। দেবদত্ত পাড্ডিকাল (Devdutt Padikkal) করেন মাত্র ১২ রান। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মাথা ঠান্ডা রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান ক্রুনাল পান্ডিয়া। তার সঙ্গে হাল ধরেন জিতেশ শর্মা (Jitesh Sharma) হাল ধরার চেষ্টা করছিলেন। তিনি ১২ বলে ১৮ রানে আউট হয়ে গেলেও ক্রনাল আশা জাগিয়ে রাখেন। ৪৬ বলে ৭৬ রান আসে এই তারকার ব্যাট থেকে। হাঁকান ৪ টি চার এবং ৫ টি ছয়।
অন্যদিকে শেষ ওভারে বাকি ছিল ১৫ রান। বল হাতে জ্বলে ওঠেন রাজ বাওয়া (Raj Bawa)। কিন্তু ভুবনেশ্বর কুমার এবং রাসিক সালাম দার মাথা ঠাণ্ডা রেখে দলকে জয় এনে দেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে আরসিবি। ফলে তারা ২ উইকেটে জয় নিশ্চিত করে। উল্লেখ্য আজ মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে করবিন বশ ১ টি মেডেন এবং ২৬ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নিয়েছিলেন। এর সঙ্গেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স।
“আইসিবির ব্যাট অর্ডার অবারও দলকে চাপে ফেলে দিয়েছে। টপ অর্ডার ধারাবাহিকতা দেখাতে না পারলে প্লে অফেই যেতে পারবে না।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “ক্রানল পান্ডিয়া একজন অভিজ্ঞ অলরাউন্ডার। তিনি আবারও আজ নিজেকে প্রমাণ করেছেন। তার জন্যেই মুখ রক্ষা হয়েছে আরসিবির।”, বলে জানাচ্ছেন সমর্থকরা।
দেখুন ট্যুইট চিত্র-
Krunal Pandya is saving RCB today pic.twitter.com/pZvKrYJVHm
— Sarcasm (@sarcastic_us) May 10, 2026
Jitesh to God: “Please let RCB’s top order collapse so I can win the match for RCB.” 🙏🏼
God: “Tathastu.”
Jitesh: “Abba dabba chabba… here’s my 18 off 12 balls.” 😭 pic.twitter.com/HYfyPXoPNp
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 10, 2026
Virat Kohli ji after back to back ducks#RCBvsMI pic.twitter.com/MHwr0iHlkz
— Shiv (@mr_Tubun) May 10, 2026
I always wish for RCB's top order to get out early so I can become a hero for RCB: Jitesh Sharma pic.twitter.com/1gX4MkPIIH
— ‘ (@viratkohli_un) May 10, 2026
Krunal Pandya today💀
#RCBvsMI pic.twitter.com/MsG8TSCYBa
— Sarcasm (@sarcastic_us) May 10, 2026
Imagine losing to Krunal Pandya with bat in big 2026 pic.twitter.com/Ca4Tor98jF
— Klaus (@loyal_cskian) May 10, 2026
jaha matter bade hote hai waha krunal pandya bahubali banke khade hote hai pic.twitter.com/2BdhYvDSbt
— Shubh (@kadaipaneeeer) May 10, 2026
Krunal Pandya Aaj 😹#RCBvsMI pic.twitter.com/BUwW65WjOF
— Byomkesh (@byomkesbakshy) May 10, 2026
Krunal Pandya sending his brother's team out of the tournament pic.twitter.com/bJprPJyN8v
— Sagar (@sagarcasm) May 10, 2026
Krunal pandya 🔥🔥 pic.twitter.com/F7xk927dmN
— NiK (@Oye_Nik) May 10, 2026
Bengaluru >>> Mumbai 😘#RCBvsMI RCB Vs MI pic.twitter.com/tTKstUdK3X
— TheDarkIndia (@TheDarkIndia) May 10, 2026
IPL needs this low scoring 160 something thriller till the last ball not 200+score every match. #RCBvsMI RCB vs MI
— walterDexter (@DexterWalter007) May 10, 2026
What a drama RCB vs mi
— Leclerc stan 🌪️ (@gavira_28) May 10, 2026