"গোয়েঙ্কার বকুনি থেকে রেহাই নেই..." LSG'এর বিরুদ্ধে দুরন্ত জয় CSK'এর, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: রুদ্ধশ্বাস লড়াইয়ে লখনউকে হারিয়ে অনবদ্য জয় ছিনিয়ে নিলো চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad)। প্রথমে ব্যাটিং করতে এসে শুরুটা বেশ ভালোই করেছিল লখনউ। অজি উইকেট কিপার ব্যাটসম্যান জস ইংলিশ। শুরুতেই ৩৩ বলে ৮৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিংয়ে ১০টি চার ও ৬টি ছক্কা দেখতে পাওয়া গিয়েছিল। তাছাড়া, বাঁকি ব্যাটসম্যানরা সেভাবে বড় রান বানাতে সক্ষম হননি। মিচেল মার্স ১০ বলে ১০ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। নিকোলাস পুরান ৩ বলে ১ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। ১২ বলে ১৫ রান বানিয়ে আউট হয়ে যান ঋষভ পন্থ (Rishabh Pant)। পাওয়ার প্লেতে ৬ ওভারে ৯১ রান বানিয়েছিল এলএসজি।

রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো সুপার কিংস

Ipl 2026
Shivam Dube | Image: Getty Images

শেষের দিকে শাহবাজ আহমেদ ২৫ বলে ৪৩ এবং হিম্মত সিং ১২ বলে ১৭ রান বানিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৩ রান বানিয়েছিল এলএসজি। জবাবে ব্যাটিং করতে এসে সুপার কিংস দীর্ঘ ৮ বছর পর ২০০-এর বেশি রান তাড়া করতে সক্ষম হয়েছে। ১৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। পাওয়ার প্লেতে ৯৭ রান বানিয়ে ফেলেছিল সুপার কিংস। দলের হয়ে ২৮ বলে ৪২ রান বানান ঋতুরাজ। ২৩ বলে ৬৫ রান বানান উরভিল প্যাটেল। ২০ বলে ২০ রানের ইনিংস খেলেন কার্তিক শর্মা। ১২ বলে ১০ রান বানান ডিওয়াল্ড ব্রেভিস। শেষের দিকে ৭ বলে ১৫ রানের ইনিংস খেলেন শিবম দুবে এবং প্রশান্ত বির ১২ বলে ১৮ রান বানান। সুপার কিংসের অসাধারণ পারফরম্যান্সের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। আজকের সুপার কিংসের জয়ের ওর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

Read More: “জেল হলেই লাইনে আসবে..”, ই-সিগারেট খেয়ে আইনি বিপাকে চাহাল, IPL’এর মধ্যেই মুখ পুড়ল তারকার !!

দেখেনিন টুইট

Read Also: কফি শপে নীল ছবির তারকার সাথে বিরাট কোহলি, ছবি প্রকাশে আসতেই চাঞ্চল্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *