RCB vs MI TOSS REPORT: টসে জিতলে বেঙ্গালুরু, আজ‌ও হার্দিককে বাদ দিয়ে একাদশে চমক মুম্বাইয়ের !! 1

আজ আইপিএলে (IPL 2026) রবিবারের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও মুম্বাই ইন্ডিয়ান্স‌ (Mumbai Indians)। হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) বর্তমানে প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। শেষ চারে পৌঁছানোর লড়াইয়ে টিকে থাকতে হলে আজ জয় তুলে নিতেই হবে তাদের। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন দল প্রথমদিকে ধারাবাহিকভাবে সফল হলেও বর্তমানে একের পর এক ম্যাচে তারা পরাজিত হয়ে ধাক্কা খেয়েছে। ফলে আজ রজত পাটিদারদের (Rajat Patidar) জন্যেও জয় তুলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

Read More: “জেল হলেই লাইনে আসবে..”, ই-সিগারেট খেয়ে আইনি বিপাকে চাহাল, IPL’এর মধ্যেই মুখ পুড়ল তারকার !!

IPL ম্যাচের সময়সূচি-

পান্ডিয়া
Hardik and Krunal Pandya | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বাই ইন্ডিয়ান্স

ম্যাচ: ৫৪

তারিখ: ১০/০৫/২০২৬

ভেন্যু: নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়াম, রাইপুর

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

RCB vs MI Match Preview-

RCB vs MI TOSS REPORT: টসে জিতলে বেঙ্গালুরু, আজ‌ও হার্দিককে বাদ দিয়ে একাদশে চমক মুম্বাইয়ের !! 2
MI vs RCB | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই বছর আইপিএলে ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে তারা শেষ দুই ম্যাচে পরাজিত হয়ে বর্তমানে পিছিয়ে পড়েছে। শেষ ম্যাচে লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নেমেছিল তারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২১৩ রান তাড়া করতে নেবে আরসিবির ওপেনিং জুটি সম্পূর্ণ ব্যর্থ হয়। রজত পাটিদার (Rajat Patidar) এবং টিম ডেভিড (Tim David) ব্যাট হাতে লড়াই করলেও শেষ পর্যন্ত ৯ রানে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে।

অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। তবে শেষ ম্যাচে লখন‌উ সুপার জায়ান্টসের বিপক্ষে ঘুরে দাঁড়ায়। এই ম্যাচে ২২৮ রান সংগ্রহ করতে নেমে ব্যাট হাতে রোহিত শর্মা (Rohit Sharma) এবং র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) বিধ্বংসী ফর্মে ছিলেন। ফলে মুম্বাই ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য এখনও পর্যন্ত এম‌আই এবং এল‌এসজি মোট ৩৫ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে মুম্বাই ১৬ টি ম্যাচে এবং লখন‌উ ১৯ টি ম্যাচে জয়লাভ করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু।

RCB’এর একাদশ-

জ্যাকব বেথেল, বিরাট কোহলি, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, ক্রুনাল পান্ড্য, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, সুয়শ শর্মা, রসিক সালাম দার, জোশ হ্যাজেলউড

ইমপ্যাক্ট প্লেয়ার: দেবদত্ত পাডিকল, জর্ডন কক্স, মঙ্গেশ যাদব, ভেঙ্কটেশ আইয়ার, স্বপ্নিল সিং

MI’এর একাদশ-

রোহিত শর্মা, র‌্যায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নমন ধীর, উইল জ্যাকস, রাজ বাওয়া, করবিন বোশ, দীপক চাহার, জাসপ্রিত বুমরাহ, আল্লাহ গজনফার

ইমপ্যাক্ট প্লেয়ার: রঘু শর্মা, মায়াঙ্ক রাওয়াত, রবিন মিঞ্জ, শার্দুল ঠাকুর, ট্রেন্ট বোল্ট

Read Also: বাংলাদেশের ম্যাচে রোহিত-গিল! সম্প্রচার বিভ্রাটে হাসির রোল, ঢাকার টেস্টে চাঞ্চল্য

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *