"আজকে হার অনিবার্য..." CSK-এর বিরুদ্ধে ২০৩ রান বানালো LSG, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

CSK: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে প্রথম ইনিংসে দাপট দেখাল লখনউ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানের বড় সংগ্রহ গড়েছে দলটি। এই রান তাড়া করতে নেমে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে চেন্নাই।
লখনউয়ের ইনিংসের মূল ভরসা ছিলেন জশ ইংলিস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৩৩ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। পাওয়ারপ্লে-তেই ম্যাচের গতি বদলে দেন ইংলিস। অন্যদিকে মিচেল মার্শ খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি, করেন ১০ রান। নিকোলাস পুরানও ব্যর্থ হন, করেন মাত্র ১ রান। অধিনায়ক ও উইকেটরক্ষক ঋষভ পন্ত ১২ বলে ১৫ রান করে আউট হন।

মাঝের ওভারে কিছুটা চাপে পড়ে লখনউ। তবে শেষের দিকে দুর্দান্ত ফিনিশিং দেন শাহবাজ আহমেদ। ২৫ বলে অপরাজিত ৪৩ রান করে দলকে ২০০ রানের গণ্ডি পার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। এছাড়া হিম্মত সিং ১৭ রানের কার্যকর ইনিংস খেলেন। চেন্নাইয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জেমি ওভারটন। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া অংশুল কাম্বোজ ২টি এবং নূর আহমেদ ১টি উইকেট পান। এখন ম্যাচ জিততে হলে চেন্নাই সুপার কিংসকে ২০৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে হবে। এই রান তাড়া করা সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুরুটা ভালো না হলে ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে চেন্নাইয়ের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *