মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন হার্দিক পান্ডিয়া, সোশ্যাল মিডিয়ায় করলেন পর্দা ফাঁস !! 1

আবারও খবরে শিরোনামে হার্দিক পান্ডিয়া। তবে এবার মাঠের পারফরমেন্সের জন্য নয় বরং মাঠের বাইরের একটা ছোট্ট ক্লিককে কেন্দ্র করে শুরু হয় তুমুল বিতর্ক। মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে ম্যাচে তার চোটের কারণে জন্য মাঠে নামতে পারেননি। ফলত মুম্বাই বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে পরাজয়ের পর প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। এর আগে অবশ্য লখনউয়ের বিরুদ্ধে ম্যাচেও উপস্থিত ছিলেন না হার্দিক। আর এখান থেকেই শুরু হয় আসল নাটকের মোড়। ম্যাচের পরপরই সবার নজর পরে হার্দিকের ইনস্টাগ্রাম একাউন্টে। সবাই লক্ষ্য করেন তিনি নাকি তার নিজের ফ্রাঞ্চাইজি দল মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছেন।

মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করলেন হার্দিক পান্ডিয়া

Ipl 2025, হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

এই একটা ছোট্ট ক্লিককে ঘিরেই তৈরি হয় বিতর্ক। তারপর কয়েক মিনিটের মধ্যেই সেই আনফলোটি আবার ফলো হয়ে যায়। কিন্তু ততক্ষণে সমগ্র সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। এক সূত্রের দাবি, রাত ১১.২০ মিনিটে সূর্যকুমার যাদবকে আনফলো করেন হার্দিক, ১১.২৫ মিনিটে তিলক ভার্মাকে আনফলো করেন তিনি। তারপর ১১.৩০ নাগাদ মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করেন তিনি। যদিও, ১২.২৯ মিনিটে আবার মুম্বাইকে ফলো করেন পান্ডিয়া। অনেকেই মনে করছেন যে পরাজয়ের হতাশ থেকে হার্দিক পান্ডিয়া এরকম সিদ্ধান্ত নিয়েছেন। আবার অনেকেরই ধারণা সোশ্যাল মিডিয়ার প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হতে পারে।

Read More: ম্যাচের মধ্যেই মাঠে ফোনে বার্তালাপ, বিতর্কে জড়িয়ে বিপাকে লখন‌উ সুপার জায়ান্টস !!

যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট এবং হার্দিক পান্ডিয়ার কেউই এই বিষয় নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করেননি। যা রহস্যকে আরো দ্বিগুণ করে দেয়। ২০২৪ সালে গুজরাট টাইটানস থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়া ঢোকার পর থেকেই দর্শকদের মধ্যে ক্ষোভ ছিল তুঙ্গে। তার ওপর হার্দিকের খারাপ পারফরম্যান্স, ব্যাট এবং বল দুটোতেই তিনি অসফল। যা একজন অলরাউন্ডারের ক্ষেত্রে সত্যিই হতাশা জনক তার ওপর নেতৃত্বে চাপ এই তিন দিক থেকেই তিনি বারংবার অসফল হয়েছেন। তার ওপর পিঠে চোটের সমস্যা তো আছেই। ফলে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে বারবার। এই মৌসুমে আপাতত প্লে-অফের রাস্তা বন্ধ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। পয়েন্ট তালিকায় আপাতত নবম স্থানে রয়েছে মুম্বাই পল্টন। শেষ কয়েকটি ম্যাচে হার্দিকের জায়গায় স্কাইকে ক্যাপ্টেন্সি করতে দেখা গিয়েছে।

Read Also: মাঠে বসে IPL দেখার স্বপ্ন ভাঙছে ভক্তদের, টিমের পাস যাচ্ছে ব্ল্যাক মার্কেটে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *