"ল্যাজে-গোবরে মাখামাখি..", প্রিয়াংশ-শ্রেয়সের ব্যাটিং'এ‌ PBKS'এর রানের পাহাড়, দিল্লি'কে নিয়ে খিল্লি ভক্তদের !! 1

আজ আইপিএলের (IPL 2026) হাইভোল্টেজ ম্যাচে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অক্ষর প্যাটেল (Axar Patel)। এর সঙ্গেই পাঞ্জাবের হয়ে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। তিনি দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এরপর শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং কুপার কনলি (Cooper Connolly) জুটি বেঁধে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। ফলে বিশাল লক্ষ্যমাত্রা দিল প্রীতি জিন্টার দল‌।

Read Also: প্লে-অফের স্বপ্ন শেষ মুম্বাই ইন্ডিয়ান্সের, দ্বিতীয় দল হিসেবে চলতি IPL থেকে গেল ছিটকে !!

বিশাল লক্ষ্যমাত্রা দিল পাঞ্জাব-

"ল্যাজে-গোবরে মাখামাখি..", প্রিয়াংশ-শ্রেয়সের ব্যাটিং'এ‌ PBKS'এর রানের পাহাড়, দিল্লি'কে নিয়ে খিল্লি ভক্তদের !! 2
PBKS vs DC | Image: Getty Images

আজ ওপেনিং করতে নেমে প্রিয়াংশ আর্য ৩৩ বলে ৫৬ রান করে জ্বলে উঠেছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ২ টি চার এবং ৬ টি ছয়। তবে প্রভসিমরান সিং (Prabhshimran Singh) বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন। তিনি ১৫ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন। এরপর চাপের মুখে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন শ্রেয়স আইয়ার এবং কুপার কনলি (Cooper Connolly)। তার দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

২৭ বলে ৩৮ রান করেন কুপার। তিনি ৩ টি চার এবং ২ টি ছক্কা হাঁকান। অন্যদিকে অধিনায়ক শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে ছিলেন। তিনি ৩৬ বলে অপরাজিত ৫৯ রান করেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ৩ টি ছয়‌। অন্যদিকে সূর্যাংশ সেডগে (Suryansh Shedge) ৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ২ টি চার এবং ২ টি ছয়। এর ফলে পাঞ্জাব প্রথম ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে। উল্লেখ্য আজ দিল্লির হয়ে মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং মাধব তেওয়ারি (Madhav Tiwari)। একটি উইকেট পেয়েছেন মুকেশ কুমার (Mukesh Kumar)।‌

এর পরেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “দিল্লির ফালতু বোলিং আক্রমণ এখনও অব্যাহত রয়েছে। প্লে অফে পৌঁছানোর কোনো ওদের ইচ্ছেই। অক্ষর প্যাটেল অধিনায়ক হিসেবে সম্পূর্ণ ব্যর্থ। অবিলম্বে ওকে বাদ দেওয়া হোক‌।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, কুপার কনলি অসাধারণ ব্যাটিং করেছেন। শ্রেয়স দায়িত্ব আজ দুরন্ত ইনিংস খেলেন।” বলে জানাচ্ছেন সমর্থকরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read More: KKR শিবিরে চোটের হানা, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে মিস্ট্রি স্পিনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *