আইপিএলে (IPL 2026) গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) দীর্ঘ লড়াইয়ের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। এই বছরও তারা একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ করে প্লে অফের দৌড়ে এগিয়ে চলেছে। ব্যাট হাতে দলকে ভরসা দিচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও এখনও এই ফরম্যাটে ছন্দে রয়েছেন। তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা হিসেবে জায়গা করে নিচ্ছেন। এর মধ্যেই বিরাটকে কলঙ্কিত করার জন্য বিদেশি মডেলকে কোটি-কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর সামনে এসেছে।
Read More: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত গুজরাট, গিলের নেতৃত্বে দাপট অব্যাহত

ভারত তথা বিশ্বের অন্যতম কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি মাঠের বাইরেও বিভিন্ন কারণে চর্চায় থাকেন। তিনি ২০২৫ সালে অভিনেত্রী অবনীত কৌরের (Avnit Kaur) ছবি ‘লাইক’ করে আবার ‘আনলাইক’ করে দিয়েছিলেন। এই ঘটনা এই সময় চর্চায় উঠে আসেন। তারকা ক্রিকেটার সম্পূর্ণ বিষয়টি ‘অ্যালগোরিদম’-এর ওপর দোষারোপ করেন। এরপর এই বছর জার্মান ইনফ্লুয়েন্সার লিজলাজের (Lizlaz) ছবিতে লাইক দিয়ে আলোচনায় উঠে আসেন।
প্রিয় ক্রিকেটারের লাইক পেয়ে উচ্ছ্বাসিত হন জার্মানের এই গায়িকা। তবে এরপর তিনি বিস্ফোরক দাবি করে আলোচনায় উঠে এলেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল চর্চা। লিজলাজ বলেন, “বিরাট আমার ছবিতে লাইক করেছেন আমি জানতাম না। খবর পড়ে জেনেছিলাম। এরপর আমাকে অনেকে মেসেজ করেছিলেন। সকলেই বেশ উচ্ছ্বসিত।
আমাকে এমন কয়েকজন ফোন করেছিল যারা আমায় বিপুল টাকার প্রস্তাব দেন। তারা আমায় বলেছিলেন বিরাট কোহলির বিষয় এমন মন্তব্য করতে যাতে তার ভাবমূর্তি নষ্ট হয়। তাকে কলঙ্কিত করার কথা বলা হয়েছিল। কিন্তু আমি রাজি হয়নি কারণ আমি এই ধরনের মানুষ নই।”
দুরন্ত ফর্মে বিরাট-

গত বছর আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বিরাট কোহলির বিশেষ অবদান ছিল। তিনি ১৫ ম্যাচে ৬৫৭ রান সংগ্রহ করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। এই বছর বেঙ্গালুরু ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় অনেকটাই এগিয়ে গেছে। বিরাট ইতিমধ্যে ১১ ম্যাচে তুলে নিয়েছেন ৩৭৯ রান। তার ব্যাট থেকে এসেছে তিনটি অর্ধশতরান। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। ২৭৮ ম্যাচে তুলে নিয়েছেন ৯০৪০ রান।