DC vs SRH TOSS REPORT: টসে জিতল হায়দ্রাবাদ, একাদশ নিয়ে সাবধানী দুই দল !! 1

আইপিএলের (IPL 2026) প্রথম দিকে পিছিয়ে পড়লেও বর্তমানে দুরন্ত কামব্যাক করেছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। প্লে অফের দৌড়ে তারা বর্তমানে অনেকটাই এগিয়ে গেছে। পিছিয়ে নেই সানরাইজার্স হায়দ্রাবাদ‌ও (Sunrisers Haydrabad)। তারাও প্লে অফে পৌঁছানোর অন্যতম দাবিদার। আজ এই দুই দল একে অপরের মুখোমুখি হতে চলেছে। দুই পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া হায়দ্রাবাদ ও গুজরাট। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। ফলে একাদশ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্যাট কামিন্স (Pat Cummins) এবং শুভমান গিলরা (Shubman Gill)।

Read More: শাহবাজ-শামির জন্য উড়ল লাখ-লাখ টাকা, সৌরভের হাত ধরে হাওয়া বদল বেঙ্গল টি-২০ লিগে !!

IPL ম্যাচের সময়সূচি-

DC vs SRH TOSS REPORT: টসে জিতল হায়দ্রাবাদ, একাদশ নিয়ে সাবধানী দুই দল !! 2
GT vs SRH | Image: Getty Images

গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ

ম্যাচ: ৫৬

তারিখ: ১২/০৫/২০২৬

ভেন্যু: নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

GT vs SRH Match Preview-

ipl-2025-srh-batters-struggle-vs-gt
SRH | Image: Getty Images

এই বছর আইপিএলে ৭ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল গুজরাট টাইটান্স। তবে শেষ ৪ ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে গিল বাহিনী। শেষ ম্যাচে জিটি অধিনায়কের ৪৪ বলে ৮৪ রানে ভর করে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ২৩০ রানের লক্ষ্যমাত্রা দেয়। দ্বিতীয় ইনিংসে রশিদ খান (Rashid Khan) বল হাতে জ্বলে ওঠেন। ফলে ৭৭ রানের বিশাল জয় ছিনিয়ে নেয় রাজস্থান। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ ১১ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে।‌

হায়দ্রাবাদ শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে ঈশান কিষাণ (Ishan Kishan) এবং হেনরিখ ক্লাসেন‌ (Heinrich Klaasen) ব্যাট হাতে জ্বলে ওঠেন। ফলে ৩৩ রানে জয় ছিনিয়ে নেয় এস‌আর‌এইচ। এখনও পর্যন্ত আইপিএলে হায়দ্রাবাদ এবং গুজরাট মোট ৭ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে এস‌আর‌এইচ ১ টি ম্যাচে এবং জিটি ৫ টি ম্যাচে জয়লাভ করেছে। ১ টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে হায়দ্রাবাদ।

GT’এর একাদশ-

সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, নিশান্ত সিন্ধু, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ

ইমপ্যাক্ট প্লেয়ার- প্রসিদ্ধ কৃষ্ণা, অনুজ রাওয়াত, গ্লেন ফিলিপস, সাই কিশোর, কুমার কুশাগ্ৰ

SRH’এর একাদশ-

অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেটকিপার), হেনরিখ ক্লাসেন, সলিল অরোরা, নীতিশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন স্মরণ, প্যাট কামিন্স (অধিনায়ক), শিবাং কুমার, ঈশান মালিঙ্গা, সাকিব হুসেন, প্রফুল হিঙ্গে

ইমপ্যাক্ট প্লেয়ার: অনিকেত বর্মা, ট্র্যাভিস হেড, হর্ষ দুবে, লিয়াম লিভিংস্টোন, হর্ষাল প্যাটেল

Read Also: প্রাক্তন দল মুম্বাই’কে মিডল ফিঙ্গার দেখালেন RCB তারকা, কুরুচিপূর্ণ ভঙ্গিমা ঘিরে বিতর্কের ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *