চলতি আইপিএলে মৌসুম শেষ মুম্বাই ইন্ডিয়ান্স দলের। ১১টি ম্যাচে কেবলমাত্র ৩টি তে জয় পেয়েছে এই ফ্রাঞ্চাইজি। লখনউ সুপার জায়ান্টসের পর দ্বিতীয় দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে ছিটকে যেতে হলো চলতি আইপিএল থেকে। চলতি আইপিএলে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এমনকি শেষ দুই ম্যাচে তাকে চোটের কারণে খেলতেও দেখা যায়নি। শুধু তাই নয়, আইপিএলের শুরু থেকেই হার্দিকের ব্যাটিং ও বোলিং নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। এই মৌসুমে হার্দিক ৮ ম্যাচে ২০.৮৬ গড়ে এবং ১৩৬.৪৫ স্ট্রাইক রেটে ১৪৬ রান বানিয়েছেন এবং বল হাতে মাত্র ৪ উইকেট নিয়েছেন যেখানে ওভার পিছু তিনি ১২ রান দিয়েছেন।
চলতি আইপিএলে সম্পূর্ণ ব্যর্থ হার্দিক পান্ডিয়া

তবে হার্দিক পান্ডিয়ার উত্থানে চেপে গিয়েছে ক্রুনাল পান্ডিয়ার ক্যারিয়ার। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে আসছেন ক্রুনাল পান্ডিয়া। আরসিবির হয়ে গত মৌসুম থেকেই যেন ভাগ্য বদলের নতুন নাম হয়ে উঠেছেন এই ক্রুনাল। ক্রুনাল একজন বুদ্ধিমান খেলোয়াড়, ভারতীয় দলে তাঁর জায়গা হওয়া উচিত। তবে হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্সের জেরেই তার দলে জায়গা হচ্ছে না বলেই ধারণা নেটিজেনদের। ক্রুনাল চলতি আইপিএলে ব্যাট হাতে ৩৫.২৫ গড়ে এবং ১৫০- এর স্ট্রাইক রেটে ১৪১ রান বানিয়েছেন এবং বল হাতে ৮.৭১ ইকোনোমিতে ১০ উইকেট নিয়েছেন।
Read More: KKR শিবিরে চোটের হানা, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে মিস্ট্রি স্পিনার !!
আগুনে ফর্মে ক্রুনাল পান্ডিয়া

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর ব্যাটিং পারফরম্যান্স ছিল অসাধারণ। বল হাতে ৩ ওভারে ২৬ রান দেওয়ার পর ব্যাট হাতে ৪৬ বলে ৭৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসের পর ভারতীয় দলে তার এন্ট্রির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। ভারতের হয়ে ক্রুনাল সাদা বলের দুই ফরম্যাটে অভিষেক করেছেন। ২০২১ সালে শেষবার তাকে জাতীয় দলে খেলতে দেখা গিয়েছিল। টিম ইন্ডিয়ার হয়ে তিনি ৫টি ওডিআই এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যদিও জাতীয় দলে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। তবে, গত মৌসুমে ও চলতি মৌসুমে তাঁর পারফরম্যান্স জাতীয় দলে একটা সুযোগ করে দেবে। সামনে ওডিআই বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও অলিম্পিক রয়েছে। টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআই কর্মকর্তারা চাইলে সিনিয়র পান্ডিয়ার জন্য দরজা খুলে দিতে পারে।