"দাঁতে দাঁত দিয়ে লড়াই করলো..." RCB'এর সামনে ১৯২ রানের লক্ষমাত্রা রাখলো KKR, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

আজকের ‘মরণ-বাঁচন’ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। টসে জিতে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। শুরু থেকেই বল হাতে জ্বলে ওঠেন ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড। প্রথম ধাক্কা খায় কলকাতার টপ অর্ডার। ওপেন করতে নেমে আজিঙ্কা রাহানে ১৩ বলে ১৯ রান করে আউট হন, তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে ফিন অ্যালেন ৮ বলে ১৮ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। চাপের মুখে দলের হাল ধরেন অঙ্গকৃষ রঘুবংশী। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন ক্যামেরন গ্রিন। দুজনে মিলে ইনিংস সামলে দ্রুত রান তোলার চেষ্টা করেন। গ্রিন ২৪ বলে ৩২ রান করে আউট হন, তাঁর ব্যাট থেকে আসে ৩টি চার ও ১টি ছয়।

এরপর রঘুবংশীর সঙ্গে জুটি বাঁধেন রিঙ্কু সিং। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দুই ব্যাটার দারুণ লড়াই দেখান। দুজনে মিলে ৪৬ বলে ৭৬ রানের জুটি গড়ে দলকে শক্ত জায়গায় পৌঁছে দেন। রঘুবংশী খেলেন অসাধারণ ইনিংস- ৪৬ বলে ৭১ রান, যার মধ্যে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। অন্যদিকে রিঙ্কু সিং ২৯ বলে অপরাজিত ৪৯ রান করে ইনিংস শেষ করেন, তাঁর ব্যাট থেকে আসে ৩টি চার ও ২টি ছয়। এই লড়াকু ব্যাটিংয়ের সৌজন্যে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৯২ রান। বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট নেন রাসিক সালাম দার, জশ হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমার।

দেখেনিন টুইট

Read Also: অঙ্গকৃষ-রিঙ্কুর অদম্য লড়াইয়ে মুখ রক্ষা, সন্মানজনক লক্ষমাত্রা দিল KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *