কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) প্লে ওফে পৌঁছানোর জন্য বর্তমানে প্রতিটি ম্যাচেই জয় তুলে নিতে হবে। আজ তারা শক্তিশালী প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নামতে চলেছে। শেষ কয়েকটা ম্যাচে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। আরসিবিকে হারিয়ে চমক দিতে প্রস্তুত নাইট বাহিনী। অন্যদিকে বেঙ্গালুরু আজ জয় পেলে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে যাবে। ফলে রায়পুরে আজকের ম্যাচ নিয়ে উন্মাদনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। দুই দলের একাদশে নিয়ে কৌশলগত কিছু পরিবর্তন দেখতে পাওয়া গেল।
Read More: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত গুজরাট, গিলের নেতৃত্বে দাপট অব্যাহত
IPL ম্যাচের সময়সূচি-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স
ম্যাচ: ৫৬
তারিখ: ১৩/০৫/২০২৬
ভেন্যু: শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রায়পুর
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
RCB vs KKR Match Preview-

এই বছর আইপিএলেও একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে আরসিবি। ১১ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে বেঙ্গালুরু। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে দুরন্ত লড়াই চালান ক্রনাল পান্ডিয়া (Krunal Pandya)। তার দুরন্ত ইনিংসে ভর করে মাত্র ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় রজত পাটিদাররা (Rajat Patidar)। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএলে প্রথম ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে হারের সম্মুখীন হয়ে বিশাল ধাক্কা খায়।
এরমধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। তবে পরপর চার ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৮ উইকেটে পরাজিত করেছিল নাইট বাহিনী। ম্যাচে ফিন অ্যালেন (Finn Allen) দুরন্ত শতরান হাঁকিয়ে জ্বলে উঠেছিলেন। উল্লেখ্য এখনও পর্যন্ত আরসিবি এবং কেকেআর মোট ৩৬ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে বেঙ্গালুরু ১৫ টি ম্যাচে এবং কলকাতা ২০ টি ম্যাচে জয়লাভ করেছে। ১ টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু।
RCB’এর একাদশ-
জ্যাকব বেথেল, বিরাট কোহলি, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, ভেঙ্কটেশ আইয়ার, ক্রুনাল পান্ড্য, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, রসিক সালাম দার, জোশ হ্যাজেলউড, জ্যাকব ড্যাফি
ইমপ্যাক্ট প্লেয়ার: দেবদত্ত পাডিকল, জর্ডন কক্স, মঙ্গেশ যাদব, স্বপ্নিল সিং, রোমারিও শেফার্ড
KKR’এর একাদশ-
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, মনিশ পান্ডে, রিঙ্কু সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী
ইমপ্যাক্ট প্লেয়ার- রমনদীপ সিং, ত্যাজস্বি দাহিয়া, নবদীপ সাইনি, টিম সেইফার্ট, সৌরভ দুবে